Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬

কুকিদের গোষ্ঠীসংঘর্ষে নিহত ৫

ফের আতঙ্ক জাতিহিংসায় বিধ্বস্ত মণিপুরে। এবার কুকিদের দুই গোষ্ঠীর মধ্যে লড়াইয়ে প্রাণ গেল পাঁচ জনের। মঙ্গলবার নোনি জেলার নুংবা থানার লংপির কাছে দেইভেইজাং গ্রামের ঘন জঙ্গলে নবগঠিত ওই দুটি গোষ্ঠীর সদস্যদের মধ্যে এই সংঘর্ষ হয়।

কুকিদের গোষ্ঠীসংঘর্ষে নিহত ৫
  • ২৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, ইম্ফল: ফের আতঙ্ক জাতিহিংসায় বিধ্বস্ত মণিপুরে। এবার কুকিদের দুই গোষ্ঠীর মধ্যে লড়াইয়ে প্রাণ গেল পাঁচ জনের। মঙ্গলবার নোনি জেলার নুংবা থানার লংপির কাছে দেইভেইজাং গ্রামের ঘন জঙ্গলে নবগঠিত ওই দুটি গোষ্ঠীর সদস্যদের মধ্যে এই সংঘর্ষ হয়। 

Advertisement

পুলিসের এক কর্তা জানিয়েছেন, নুংবা থানা থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে গভীর জঙ্গলে দুই গোষ্ঠীর লড়াই বেধে যায়।  ঘন জঙ্গলে ঘেরা এলাকাটিতে যানবাহন চলাচলের রাস্তা নেই। এমনকি নেই কোনও মোবাইল টাওয়ারও। তাই এখনও পর্যন্ত ঘটনা সম্পর্কে সুনির্দিষ্ট কিছুই জানা যায়নি। তবে ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মি (ইউকেএনএ) ও চীন কুকি মিজো আর্মির (সিকেএমএ) সদস্যদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।  এই দুটি গোষ্ঠীই ভারত সরকারের সঙ্গে সংঘর্ষ বিরতি চুক্তিতে স্বাক্ষর করেনি। নিহতদের সম্পর্কে পুলিসের পক্ষ থেকে কোনও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে সূত্রের খবর, নিহতদের নাম অ্যালেক্স, সেইবোই, পংবা, রিঙ্গো এবং র‍্যাম্বো। নিহতরা কোন গোষ্ঠীর সদস্য, তা অবশ্য স্পষ্ট নয়। চীন-কুকি উভয়ই গোষ্ঠীই মণিপুরের পার্বত্য জেলা 
এবং ভারত-মায়ানমার সীমান্তের বেশ কিছু অংশে জুড়ে সক্রিয়। মূলত দুই গোষ্ঠীর মধ্যে ক্রমবর্ধমান বিবাদ এবং নিজেদের প্রভাব খাটানোর প্রতিযোগিতার ফলেই এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। উল্লেখ্য, পূর্বতন চীন-কুকি গোষ্ঠী ভেঙে  ইউকেএনএ এবং সিকেএমএ গঠিত হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ