Bartaman Logo
১১ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মালদহে বেপরোয়া বাসের ধাক্কায় গুরুতর জখম নাবালক-সহ ৪, এলাকায় চাঞ্চল্য

মালদহে বেপরোয়া বাসের ধাক্কায় গুরুতর জখম নাবালক-সহ ৪, এলাকায় চাঞ্চল্য
  • ৬ জুন, ২০২৫ ১৫:০৬
Prefer us on Google

নিজস্ব সংবাদদাতা, মালদহ: মালদহের মানিকচকে বেপরোয়া বাসের ধাক্কায় গুরুতর আহত নাবালক সহ চারজন। আজ শুক্রবার দুপুরবেলা এই দুর্ঘটনা ঘটেছে। আহতেরা প্রত্যেকে মিল্কি হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, সাইকেলে করে খাবার জল আনতে যাচ্ছিল আদিত্য মন্ডল (১২) নামে ওই কিশোর। মানিকচকে রাস্তাতেই সেটি বেপরোয়া ভাবে তাকে ধাক্কা মেরে, পাশের একটি যাত্রীসহ টোটোকেও ধাক্কা মারে। যার জেরে আহত হন টোটোতে থাকা তিনজন যাত্রীও।

ঘটনার খবর পেয়ে ঘাতক বাসটিকে আটক করেছে মানিকচক থানার পুলিস। তবে বাসের চালকের পাত্তা পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই সে পলাতক। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানা।

অন্যদিকে, আজ সকালে অপর একটি বাস দুর্ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বিষ্ণুপুর থানার অন্তর্গত বাখরাহাটের চড়কতলার কাছে। দুটি বেসরকারি বাসের মধ্যে রেষারেষির জেরে একটি বাস সজোরে গাছে গিয়ে ধাক্কা মারে। ওই দুর্ঘটনায় ৩০ জন আহত হন। তাঁরা প্রত্যেকেই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ