Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

১২টি উদ্বাস্তু কলোনিকে স্থায়ী ঠিকানার মর্যাদা নবান্নের

উদ্বাস্তু পুনর্বাসনের ক্ষেত্রে আরও একটি উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। সরকারি ও বেসরকারি জমিতে অবস্থিত বিভিন্ন জেলার আরও ১২টি উদ্বাস্তু কলোনিকে স্বীকৃতি দিল রাজ্য।

১২টি উদ্বাস্তু কলোনিকে স্থায়ী ঠিকানার মর্যাদা নবান্নের
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উদ্বাস্তু পুনর্বাসনের ক্ষেত্রে আরও একটি উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। সরকারি ও বেসরকারি জমিতে অবস্থিত বিভিন্ন জেলার আরও ১২টি উদ্বাস্তু কলোনিকে স্বীকৃতি দিল রাজ্য। বিভিন্ন জেলা থেকে আবেদনের ভিত্তিতে এই সমস্ত কলোনির বাসিন্দাদের হাতে বসবাসের শংসাপত্র তুলে দেওয়ার বিষয়টি খতিয়ে দেখেছিল ভূমিসংস্কার দপ্তর। প্রয়োজনীয় যাচাইয়ের পর কলোনিগুলিকে স্বীকৃতি দেওয়ার ছাড়পত্র দেয় মন্ত্রিসভা। এই তালিকায় রয়েছে উত্তর দিনাজপুরের বীরনগর কলোনি, উত্তর ২৪ পরগনার দ্বিজহরি স্কোয়ার কলোনি, চাষিপাড়া কলোনি, নিউ ফরোয়ার্ড কলোনি (পার্ট ২বি) এবং মানসা কলোনি। এছাড়াও রয়েছে কলকাতা পুরসভার বিভিন্ন ওয়ার্ড এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার কামরা কলোনি, আনন্দময়ী পার্ক উদ্বাস্তু কলোনি, রামকৃষ্ণ পল্লি উদ্বাস্তু ফেজ ২ কলোনি এবং সুকান্ত সরণি উদ্বাস্তু কলোনি। এছাড়াও শিল্পোন্নয়নের লক্ষ্যে জেএসডব্লু বেঙ্গল স্টিল লিমিটেডের লিজ হোল্ড জমির ১৬৮৮.১৫ একর জেএসডব্লু থার্মাল এনার্জিকে হস্তান্তর করা হয়েছে। জানা গিয়েছে, পরের দিকে এই জমিতে একটি তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ