Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জমি বেআইনিভাবে দখল করতে গিয়ে শান্তিপুরে আটক ১

অন্যের জমি বেআইনিভাবে দখল করতে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন এক ব্যক্তি।

জমি বেআইনিভাবে  দখল করতে গিয়ে শান্তিপুরে আটক ১
  • ১৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: অন্যের জমি বেআইনিভাবে দখল করতে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন এক ব্যক্তি। তাঁকে রীতিমতো গাছে বেঁধে ‘ভুল’ স্বীকার করানো হয়। শনিবার শান্তিপুর থানা এলাকার হরিপুরে ঘটনাটি ঘটে। শেষমেশ পুলিস ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। জাল কাগজপত্র তৈরি করে তিনি জমি দখলের চেষ্টা করছিলেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গণ্ডগোলের কেন্দ্রবিন্দু ওই জমিটি প্রায় তিন দশক আগে কিনেছিলেন সনদ সরকার ও শম্ভু সরকার নামে দুই ব্যক্তি। কিন্তু সম্প্রতি যোগেন্দ্র সরকার ও পিন্টু সরকার নামে দুইজন বেআইনিভাবে সেই জমি হস্তগত করার চেষ্টা করছিলেন বলে অভিযোগ। এমনকী স্থানীয়দের দাবি অনুযায়ী, এলাকার কোনও প্রভাবশালী ব্যক্তির মদত নিয়েই শুরু হয়েছিল এই অপকর্ম। শনিবার অভিযুক্ত পিন্টুকে ধরে ফেলেন স্থানীয়রা। 

Advertisement

ভাইরাল একটি ভিডিওতে দেখা গিয়েছে, গাছে বাঁধা অবস্থায় পিন্টু সরকার নামে ওই ব্যক্তি বেআইনিভাবে জমি দখলের চেষ্টার অভিযোগ স্বীকার করেছে। খবর চাউর হওয়ার পরেই ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিস। অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় থানায়। শনিবার বিকেল পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে তাকে। অভিযোগের সত্যতা কতটা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ