Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

শ্রীকৃষ্ণের দেখানো পথেই সম্প্রীতির বার্তা ইউনুসের

কোথাও হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি ভাঙচুর। কোথাও দোকান লুটপাট করে ধরিয়ে দেওয়া হয় আগুন। কোথাও আবার একের পর এক মন্দিরে দুষ্কৃতী হামলা। শেখ হাসিনার দেশত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মহম্মদ ইউনুসের দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলাদেশে একের পর হিন্দু নির্যাতনের ঘটনা সামনে এসেছে

শ্রীকৃষ্ণের দেখানো পথেই সম্প্রীতির বার্তা ইউনুসের
  • ১৭ আগস্ট, ২০২৫ ১৮:০৮
Prefer us on Google

ঢাকা: কোথাও হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি ভাঙচুর। কোথাও দোকান লুটপাট করে ধরিয়ে দেওয়া হয় আগুন। কোথাও আবার একের পর এক মন্দিরে দুষ্কৃতী হামলা। শেখ হাসিনার দেশত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মহম্মদ ইউনুসের দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলাদেশে একের পর হিন্দু নির্যাতনের ঘটনা সামনে এসেছে। রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করা হয়েছিল ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকেও। এনিয়ে বিতর্কের অন্ত নেই। এরইমাঝে শনিবার জন্মাষ্টমীর দিন হিন্দুদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি বাংলাদেশে শান্তি ও সম্প্রীতি 

Advertisement

বজায় রাখার বার্তা দিলেন ইউনুস। শ্রীকৃষ্ণের প্রসঙ্গ টেনে দেশবাসীর 
মধ্যে ভ্রাতৃত্ববোধ দৃঢ় করার আহ্বান জানালেন তিনি।
এদিন ইউনুস জানান, ‘সমাজে ন্যায়বিচার, সহানুভূতি ও শান্তির বার্তা দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। যেখানেই অন্যায়, অত্যাচার দেখেছেন, সেখানেই অশুভ শক্তির হাত থেকে বাকিদের বাঁচাতে অবতীর্ণ হয়েছেন তিনি। কৃষ্ণের দর্শন, শিক্ষা শুধুমাত্র হিন্দু ধর্ম নয় সকল ধর্ম ও বিশ্বাসের মানুষকেই অনুপ্রাণিত করে। মাথায় রাখবেন, বাংলাদেশের সংস্কৃতি সাম্প্রদায়িক সম্প্রীতির সংস্কৃতি। যেখানে কয়েকশো বছর ধরে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে বিভিন্ন ধর্মের মানুষ। তাই দেশের সকল নাগরিককে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। যাতে কেউ আইনশৃঙ্খলা না ভাঙে, ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। এর আগেও ড্যামেজ কন্ট্রোলে বারংবার সম্প্রীতি বজায় রাখার বার্তা দিয়েছেন ইউনুস। বলেছেন - ‘নতুন’ বাংলাদেশে হিন্দুরা সুরক্ষিত। কিন্তু বাস্তবের ছবি অন্য। - ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ