Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ডানকুনির যুবক খুনে মুম্বই থেকে গ্রেপ্তার

গত ফেব্রুয়ারিতে এক খুনের ঘটনায় একজন অভিযুক্তকে মুম্বই থেকে গ্রেপ্তার করে আনল ডানকুনি থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ সিরাজুদ্দিন।

ডানকুনির যুবক খুনে মুম্বই থেকে গ্রেপ্তার
  • ২১ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: গত ফেব্রুয়ারিতে এক খুনের ঘটনায় একজন অভিযুক্তকে মুম্বই থেকে গ্রেপ্তার করে আনল ডানকুনি থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ সিরাজুদ্দিন। সম্প্রতি তাকে ধরতে বিশেষ টিম মুম্বই যায়। খুনের ঘটনার পরপরই সিরাজুদ্দিন গা ঢাকা দেয় সেখানে। ৭ ফেব্রুয়ারি রাতে ডানকুনি বন্দেরবিলের বাসিন্দা পে লোডার চালক বান্টি সাউ গুলিতে খুন হন। ওই ঘটনায় বন্দেরবিলের বাসিন্দা অনিল সাউকে গ্রেপ্তার করা হয়। তারপরেই সিরাজুদ্দিনের হদিশ মেলে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ