Bartaman Logo
৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

রিজেন্ট পার্কে পুকুরে ডুবে মৃত যুবক, চাঞ্চল্য

রিজেন্ট কলোনির পুকুরে ডুবে মৃত্যু হল যুবক অভিজিৎ সরকারের। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। বিস্তারিত পড়ুন।

রিজেন্ট পার্কে পুকুরে ডুবে মৃত যুবক, চাঞ্চল্য
  • ৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রিজেন্ট কলোনির পুকুরে ডুবে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম অভিজিৎ সরকার (২৩)। জলপাইগুড়ির আলিপুরদুয়ারের বাসিন্দা ছিলেন তিনি। কর্মসূত্রে কলকাতার রিজেন্ট কলোনিতে ভাড়া থাকতেন। শনিবার সন্ধ্যায় পুকুরে স্নান করতে নামেন ওই যুবক। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অন্ধকারে দেহের ভারসাম্য রাখতে না পেরে ডুবে যান তিনি। স্থানীয়রা তাঁকে পুকুরের জলে ভেসে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রিজেন্ট পার্ক থানার পুলিশ। যুবককে উদ্ধার করে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ