Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

মেট্রোয় ঝাঁপ যুবকের, মৃত্যু

ফের পাতালপথে আত্মহত্যা। মাস্টারদা সূর্য সেন বা বাঁশদ্রোণী মেট্রো স্টেশনে লাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী এক যুবক। রাত পর্যন্ত তাঁর নাম-পরিচয় জানা যায়নি।

মেট্রোয় ঝাঁপ যুবকের, মৃত্যু
  • ২০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের পাতালপথে আত্মহত্যা। মাস্টারদা সূর্য সেন বা বাঁশদ্রোণী মেট্রো স্টেশনে লাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী এক যুবক। রাত পর্যন্ত তাঁর নাম-পরিচয় জানা যায়নি। মঙ্গলবার বিকেল ৬টা বেজে ১৩ মিনিটে ঘটনাটি ঘটে। তার জেরে মেট্রো পরিষেবা ব্যাহত হয় প্রায় ১ ঘণ্টা। ৭টা ১৭ মিনিটে পরিষেবা স্বাভাবিক হয়। সূত্রের খবর, মাস্টারদা সূর্য সেন স্টেশনে দক্ষিণেশ্বরগামী চলন্ত রেকের সামনে ঝাঁপ দেন ওই যুবক। চালক ইমার্জেন্সি ব্রেক কষলেও শেষরক্ষা হয়নি। চলন্ত রেকের ধাক্কায় মৃত্যু হয় যুবকের। ঘটনাস্থলে পৌঁছায় আরপিএফ ও মেট্রো কর্তৃপক্ষ। যুবককে উদ্ধার করতে বেশ কিছুটা সময় লাগে। সেই সময়ে শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ ছিল। মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা স্বাভাবিক ছিল। সন্ধ্যার অফিস টাইমে মেট্রো পরিষেবায় বিঘ্ন ঘটায় যাত্রীদের তীব্র ভোগান্তি  হয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ