Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বিষ্ণুপুরে মূক ও বধির তরুণীকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত যুবক, আজ সাজা ঘোষণা

বিষ্ণুপুরে ১৮ বছর বয়সি মূক ও বধির তরুণীকে ধর্ষণের দায়ে যুবক সাদ্দাম শেখ দোষী সাব্যস্ত। আজ সাজা ঘোষণা হবে। বিস্তারিত জানুন।

বিষ্ণুপুরে মূক ও বধির তরুণীকে  ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত যুবক, আজ সাজা ঘোষণা
  • ২৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২৩ সালে বিষ্ণুপুরে ১৮ বছর বয়সি মূক ও বধির তরুণীকে ধর্ষণের দায়ে যুবককে দোষী সাব্যস্ত করল আদালত। তার নাম সাদ্দাম শেখ (৩০)। সোমবার আলিপুরের প্রথম ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক অভ্রনীল নিয়োগী ধর্ষণের অপরাধে জেল হেপাজতে থাকা ওই অপরাধীকে দোষী সাব্যস্ত করেন। 

Advertisement

আদালতের বক্তব্য, ধৃতের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে। আজ, মঙ্গলবার সাজা ঘোষণা হবে। এই মামলার বিশেষ সরকারি কৌঁসুলি সঙ্গীতা বাপুলি এদিন জানান, ২০২৩ সালের ১ জানুয়ারি দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানা এলাকায় ধর্ষণের ঘটনাটি ঘটে। অভিযুক্ত প্রতিবেশী যুবক মূক ও বধির তরুণীকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। তরুণী বাড়ি ফিরে আকার ইঙ্গিতে পুরো বিষয়টি জানান। এমনকি দূর থেকে যুবককে দেখিয়েও দেন। পুলিশে অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে যুবককে পাকড়াও করে পুলিশ। তরুণী ও যুবকের পোশাক ফরেনসিকে পাঠানো হয়। নির্দিষ্ট সময়ের ম঩ধ্যে আলিপুর কোর্টে চার্জশিট পেশ করেন তদন্তকারী অফিসার সাহানা মল্লিক। মামলায় সাক্ষ্য দেন ১২জন। আদালতে শুনানি চলকালে আকার‑ইঙ্গিতে যুবকটিকে শনাক্ত করেন মূক ও বধির তরুণীটি। দীর্ঘ শুনানির শেষে এদিন বিচারক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। যদিও আদালতে যুবকের সাফাই, তাঁকে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে সে জড়িত নয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ