Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

রেলে চাকরির নাম করে ভুয়ো প্রশিক্ষণ, পাঁচ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার যুবক

রেলে চাকরি দেওয়ার নাম করে বর্ধমানের খণ্ডঘোষে বসে ভুয়ো প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। তাকে পাকড়াও করেছে তালতলা থানার পুলিশ।

রেলে চাকরির নাম করে ভুয়ো প্রশিক্ষণ, পাঁচ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার যুবক
  • ১১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেলে চাকরি দেওয়ার নাম করে বর্ধমানের খণ্ডঘোষে বসে ভুয়ো প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। তাকে পাকড়াও করেছে তালতলা থানার পুলিশ। ধৃতের নাম রাজু দাস। কলকাতার এক বাসিন্দার দুই ছেলেকে রেলে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে পাঁচ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ এর আগে দুই ব্যক্তিকে পাকড়াও করে। তাদের জেরা করে পুলিশ খণ্ডঘোষের বাসিন্দা রাজু দাসের সন্ধান পায়। পুলিশ জেনেছে, রাজুই এই ঘটনার অন্যতম ‘কিংপিন’। এরপর সেখানকার পুলিশের সহায়তায় বৃহস্পতিবার তালতলা থানার পুলিশ তাকে খণ্ডঘোষ থেকে গ্রেপ্তার করে। শুক্রবার ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারক ১৬ এপ্রিল পর্যন্ত পুলিশ হেপাজতে পাঠানোর নির্দেশ দেন। এদিন ধৃতের আইনজীবী যে কোনো শর্তে জামিনের আবেদন জানান। সরকারি কৌঁসুলি তার আপত্তি জানান। তিনি বলেন, ‘অভিযুক্ত জামিন পেলে সে পালিয়ে যেতে পারে।’ উভয়পক্ষের বক্তব্য শুনে বিচারক ধৃতের জামিনের আবেদন নাকচ করে দেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ