Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নন্দীগ্রামে দোকানি খুনে ৩ মাস পর ডায়মন্ডহারবারে ধৃত যুবক

দোকানে নকল সোনা বন্ধক রেখে মদ খাওয়া নিয়ে বচসা। তার জেরে দোকান মালিককে খুন করে এক যুবক। তিন মাস পর অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিস।

নন্দীগ্রামে দোকানি খুনে ৩ মাস পর ডায়মন্ডহারবারে ধৃত যুবক
  • ৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: দোকানে নকল সোনা বন্ধক রেখে মদ খাওয়া নিয়ে বচসা। তার জেরে দোকান মালিককে খুন করে এক যুবক। তিন মাস পর অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিস। ঘটনাটি নন্দীগ্রামের।

Advertisement

ধৃতের নাম শেখ রাজু। বাড়ি নন্দীগ্রাম থানার ভেটুরিয়া। মঙ্গলবার রাতে পুলিস ডায়মন্ডহারবার থেকে তাকে গ্রেপ্তার করেছে। গত ২২ মে নন্দীগ্রাম থানার সাতেঙ্গাবাড়িতে আশিস গুড়িয়া নামে এক দোকানদারকে মাথায় আঘাত করে ও নলি কেটে নৃশংসভাবে খুন করা হয়। তাঁর বাড়ি সাতেঙ্গাবাড়ি গ্রামেই। রাতে দোকান বন্ধ করে বাইকে বাড়ি ফেরার সময় রাস্তায় খুন করা হয় আশিসকে।
তদন্তে নেমে পুলিস জানতে পারে, একটি নকল সোনার আংটি নিয়ে গণ্ডগোলের সূত্রপাত। সাতেঙ্গাবাড়িতে আশিসের চা, পান, সিগারেটের দোকান আছে। সেখানে লুকিয়ে চুরিয়ে মদ বিক্রি করতেন তিনি। দোকানে প্রায়ই মদ খেত রাজু। কিন্তু টাকা বাকি থাকায় আশিস তাকে মদ দিতে রাজি হননি। কিন্তু মদ থেকে অভিনব ফন্দি আঁটে রাজু। তারপর দোকানে একটি সোনার আংটি বন্ধক রেখে রাজু মদ খাওয়া শুরু করে। কিন্তু পরে জানা যায়, সেই আংটি নকল।
আশিসের সঙ্গে শেখ রাজুর ঝামেলা বাধে। বকেয়া টাকা শোধ করতে চাপ দিতে থাকে। আক্রোশের বশে আশিসকে খুন করার পরিকল্পনা করে রাজু। ২২ মে রাত সাড়ে ১১টা নাগাদ দোকান বন্ধ করে আশিস বাইকে বাড়ি রওনা দেন। সেই সময় রাস্তায় তাঁর উপর হামলা চালানো হয়। মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়। মৃত্যু নিশ্চিত করতে অভিযুক্ত তাঁর গলার নলি কেটে দেয়। স্থানীয়রা রাস্তার ধারে আশিসের দেহ পড়ে থাকতে দেখেন। মৃত আশিসের ছেলে অভিষেক গুড়িয়া ওই ঘটনায় শেখ রাজুর বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় এফআইআর করেন। ওই ঘটনায় রাজুর সহযোগীকে পুলিস আগেই গ্রেপ্তার করেছিল। কিন্তু পালিয়ে বেড়াচ্ছিল রাজু। বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকার পর সম্প্রতি তার টাওয়ার লোকেশন দেখাচ্ছিল ডায়মন্ডহারবারে। মঙ্গলবার রাতে সেখানে হানা দিয়ে শেখ রাজু ধরা পড়ে। নন্দীগ্রাম থানার পুলিস জানিয়েছে, ধৃতকে হেফাজতে নিয়ে জেরা করা হবে। মৃতের ছেলে বলেন, বাবার খুনের শেখ রাজু প্রধান অভিযুক্ত। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

Advertisement
সম্পর্কিত সংবাদ