Bartaman Logo
৪ জুলাই, ২০২৬

‘তোমার জন্মদিনের উপহার’, বন্ধুকে ভিডিয়ো কল করে আত্মঘাতী তরুণী

হায়দরাবাদের রেণুকা বন্ধুকে ভিডিয়ো কল করে আত্মহত্যা করেন। কী কারণে ঘটল এই ঘটনা? পুলিশ তদন্ত করছে। বিস্তারিত পড়ুন।

‘তোমার জন্মদিনের উপহার’, বন্ধুকে ভিডিয়ো কল করে আত্মঘাতী তরুণী
  • ৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

হায়দরবাদ: রাত ১২টা ১৮ মিনিট। বন্ধু সত্যকে ভিডিয়ো কল করেছিলেন রেণুকা। ৪ জুলাই সত্যর জন্মদিন। কিছুক্ষণ কথা হওয়ার পর আচমকা রেণুকা বলেন— আর এই জীবন রাখতে চাই না। এটাই তোমার জন্মদিনের ‘উপহার’। তখনও ভিডিয়ো কল চলছে। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত‌্যা করলেন তরুণী। বৃহস্পতিবার রাতে হায়দরাবাদের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, বুধবার ভোররাতে এক ব্যক্তির সঙ্গে শহরের লঙ্গর হাউজ এলাকার একটি হোটেলে উঠেছিলেন রেণুকা। বৃহস্পতিবার শেখ নামের ওই ব্যক্তি বেরিয়ে যাওয়ার ঘণ্টাদুয়েকের মধ্যেই ঘটনাটি ঘটে। তরুণীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

হোটেল কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোর তিনটে নাগাদ শেখের সঙ্গে হোটেলে ঢোকেন রেণুকা। পরদিন একসঙ্গে লাঞ্চও করেন তাঁরা। বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ রেণুকাকে হোটেলে রেখে শেখ বেরিয়ে যান। রাত ১১টা ৫৬ মিনিট নাগাদ তরুণী রাতের খাবার অর্ডার করেন। এরপর ১২টা ১৮ মিনিটে বন্ধু সত্যকে ভিডিয়ো কল করেন। ৬ মিনিট পর রাত ১২টা ২৪ মিনিটে ভিডিয়ো কল চলাকালীনই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন রেণুকা। ভয়ে কাঁপতে কাঁপতে বাকিদের খবর দেন সত্য। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে হোটেলের রুম থেকে তরুণীর দেহ উদ্ধার করা হয়।
রেণুকা আলওয়ালের বাসিন্দা। সাত বছরের এক ছেলেও রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে বরের থেকে আলাদা থাকছিলেন। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, প্রায়ই শেখের সঙ্গে হোটেলে আসতেন রেণুকা। এর আগে আরও দুই পুরুষ বন্ধুর সঙ্গেও হোটেলে এসেছিলেন তরুণী। শেখ ও সত্যর সঙ্গে তরুণীর কী সম্পর্ক ছিল, ঠিক কী কারণে আত্মহত্যা করলেন তিনি, মৃত্যুর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে—তা তদন্ত করে দেখছে পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ