Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

এসআইআর আতঙ্কে যুবকের মৃত্যু!

এসআইআর আতঙ্কে যুবকের মৃত্যু!
  • ১৬ জানুয়ারি, ২০২৬ ১৭:০১
Prefer us on Google

এসআইআরের শুনানির নোটিশ পাওয়ার পর থেকেই আতঙ্কিত হয়ে পড়েন জলপাইগুড়ির ধূপগুড়ির গধেয়ারকুঠির রামপ্রসাদ মণ্ডল(৩৮)। পরিবার সূত্রে জানা গিয়েছে, এসআইআরের শুনানির নোটিশ পাওয়ার পর থেকে আতঙ্কে ছিলেন তিনি। মানসিক চাপে পড়ে যান। আজ, শুক্রবার সকালে ঘর থেকে তাঁর দেহ পাওয়া গিয়েছে। এসআইআরের জন্যই এই ঘটনা ঘটেছে বলে দাবি মৃতের পরিবারের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শুরু হয়েছে। 

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ