Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬

বাড়িতে বিড়াল পুষতে না পরিবারের, আত্মঘাতী তরুনী চিকিত্সক

পোষ্য প্রেমী তরুণী চিকিৎসক। বাড়িতে একটি বিড়াল পুষতে চেয়েছিলেন। কিন্তু পরিবারের ঘোর আপত্তি। আর এই আপত্তি মানতে পারেননি তরুণী। শুরু হয় পরিবারের সঙ্গে চরম বচসা। শেষমেশ চরম পরিণতি

বাড়িতে বিড়াল পুষতে না পরিবারের, আত্মঘাতী তরুনী চিকিত্সক
  • ২২ মার্চ, ২০২৬ ১২:০৩
Prefer us on Google

হায়দরাবাদ, ২২ মার্চ: পোষ্য প্রেমী তরুণী চিকিৎসক। বাড়িতে একটি বিড়াল পুষতে চেয়েছিলেন। কিন্তু পরিবারের ঘোর আপত্তি। আর এই আপত্তি মানতে পারেননি তরুণী। শুরু হয় পরিবারের সঙ্গে চরম বচসা। শেষমেশ চরম পরিণতি, নিজেই আত্মঘাতী হলেন ২৩ বছরের তরুণী চিকিৎসক প্রিন্সি ওরফে শ্রেষ্ঠা। তাঁর এই পরিণতিতে পরিবারে শোকের ছাঁয়া। 

Advertisement

হায়দরাবাদের আল ওয়ালের বাসিন্দা ছিলেন শ্রেষ্ঠা। সেখানে পরিবারের সঙ্গেই থাকতেন তিনি। পরিবারের তরফে জানা গিয়েছে, শ্রেষ্ঠা খুবই বিড়াল ভালবাসতেন। কয়েক সপ্তাহ আগেও বাড়িতে একটি বিড়াল নিয়ে এসেছিলেন শ্রেষ্ঠা। সেই বিড়ালটি আসার পর থেকেই নানান শরীর খারাপে ভুগছিলেন শ্রেষ্ঠা। সকলে জানিয়েছিল বিড়ালের লোম থেকেই এমটা হচ্ছে। কিন্তু শ্রেষ্ঠা জানিয়েছিলেন, সেই বিড়ালটিই তিনি পুষবেন। পরিবার তাঁর আবদারে একদমই রাজি ছিল না। এই নিয়ে পরিবারে একের পর এক অশান্তি লেগেই থাকত।

ঘটনার দিন বাড়িতে একাই ছিলেন ওই তরুণী। শুক্রবার সন্ধ্যায় মা ও ঠাকুমা বাড়িতে ছিলেননা। বাড়ি ফিরেই ঘরে শ্রেষ্ঠার ঝুলন্ত দেহ দেখতে পান তাঁরা। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তরুণীর মায়ের অভিযোগের ভিত্তিতে রহস্যমৃত্যুর মামলা রুজু করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সদ্য এমবিবিএস শেষ করে এমডি করার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। বিড়াল পোষা নিয়ে পরিবারের সঙ্গে অশান্তির পরেই তাঁর দেহ উদ্ধার হয় ঘর থেকে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পারিবারিক ঝামেলার জেরেই আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের অনুমান। অন্য কোনও কারণ আছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ