Bartaman Logo
১০ জুন, ২০২৬

এসআইআরে অনিয়মের অভিযোগ যোগীর মন্ত্রীর, খারিজ কমিশনের

এসআইআর প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম করা হয়েছে। একাধিক বুথে একই ভোটারের নাম রয়েছে।

এসআইআরে অনিয়মের অভিযোগ  যোগীর মন্ত্রীর, খারিজ কমিশনের
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লখনউ: এসআইআর প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম করা হয়েছে। একাধিক বুথে একই ভোটারের নাম রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেন্দ্র বারাণসীতে এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন যোগী সরকারের মন্ত্রী রবীন্দ্র জয়সওয়ালই। মন্ত্রীর বক্তব্য, বারাণসী থেকে প্রায় এক লক্ষ ভোটারের নামও বাদ গিয়েছে। বিষয়টি সামনে আসতেই আসরে নেমেছে বিরোধীরাও। এর জেরে নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। প্রাথমিক যাচাইয়ের পর অবশ্য মন্ত্রীর অভিযোগ খারিজ করে দিয়েছে কমিশন।

Advertisement

সম্প্রতি বারাণসীতে সাংবাদিক বৈঠক করে মন্ত্রী রবীন্দ্র জয়সওয়াল বলেন, একাধিক ভোটকেন্দ্রে বেশ কয়েকজন ভোটারের নাম নথিভুক্ত করা রয়েছে। এসআইআর প্রক্রিয়ায় বড়োসড়ো অনিয়ম রয়েছে। বিষয়টি নিয়ে জেলাশাসক সত্যেন্দ্র কুমারের সঙ্গেও দেখা করেন তিনি। আর তা সামনে আসার পরই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়। তড়িঘড়ি বারাণসী পরিদর্শন করেন উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনি আধিকারিক নবদ্বীপ রিনওয়া। মন্ত্রীর অভিযোগের বিষয়টিও খতিয়ে দেখা হয়। মুখ্য নির্বাচনি আধিকারিক জানিয়েছেন, ন’জনের ক্ষেত্রে অসংগতি দেখা দিয়েছে। দু’বার ফর্ম জমা দেওয়ার কারণে বা প্রযুক্তিগত কোনো সমস্যার জেরেই এই সামান্য ত্রুটি ঘটেছে। চক্রান্ত করে নাম বাদ দেওয়ার প্রমাণ মেলেনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ