নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার কলকাতা হাইকোর্টে স্বস্তি পেলেন ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুরিডিক্যাল সায়েন্সেস (এনইউজেএস)-এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ নির্মলকান্তি চক্রবর্তী। তাঁর বিরুদ্ধে ওঠা যৌন হেনস্তার মামলা খারিজ করে দিল বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ।
Advertisement
এক ফ্যাকাল্টি সদস্যের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে কোনও বিশ্বাসযোগ্য প্রমাণ না মেলায় অভিযোগটি খারিজ করে দিয়েছে আদালত। এনিয়ে স্থানীয় এলসিসি আগেই ওই অভিযোগ খারিজ করে দিয়েছিল। তার পরিপ্রেক্ষিতেই হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে মামলা হয়। সেখানে বিচারপতি কৌশিক চন্দের যুক্তি ছিল, এটা তদন্ত সাপেক্ষ। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন ভিসি। বিশ্বাসযোগ্য প্রমাণ না মেলায় ডিভিশন বেঞ্চ মামলাটি খারিজ করে দিয়েছে।



