Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

অবশেষে বেঙ্গল এসটিএফের জালে রাজ্যের প্রাক্তনমন্ত্রী

অবশেষে পুলিশের জালে দিলীপ মণ্ডল।

অবশেষে বেঙ্গল এসটিএফের জালে রাজ্যের প্রাক্তনমন্ত্রী
  • ২৭ মে, ২০২৬ ১৪:১৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে পুলিশের জালে দিলীপ মণ্ডল। গত এক সপ্তাহ ধরে সমাজ মাধ্যম জুড়ে হইচই ফেলে দিয়েছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তৃণমূলের দিলীপ মণ্ডলের খালি পায়ে বাড়ির বাইরে থেকে পালানোর দৃশ্য। বিষ্ণুপুর থানায় প্রাক্তন মন্ত্রীর নামে অভিযোগ দায়ের হওয়ার পর তার বাড়িতে হানা দেয় পুলিশ। তার পরেই সকলে চমকে ওঠে দিলীপ মণ্ডলের বিলাসবহুল বাড়ি দেখে। সভা থেকে বিজেপি কর্মী ও পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের এই নেতার বিরুদ্ধে। সেই অভিযোগেই গ্রপ্তার হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। জানা গিয়েছে পুরীর এক বিলাসবহুল হোটেল থেকে বেঙ্গল এসটিএফের হাতে ধরা পড়লেন তিনি। গত এক সপ্তাহ ধরে এই বিলাসবহুল হোটেলেই ছিল সে।  গ্রেপ্তারের পর তাকে পেশ করা হয় স্থানীয় আদালতে। ট্রানজিট রিমান্ডে তাকে কলকাতায় আনা হচ্ছে।

Advertisement

 রাজ্যে পালাবদলের পর রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছিলেন দিলীপ। মামলার দ্রুত শুনানির দাবি জানিয়েছিল সে। যদিও মামলা দায়েরের অনুমতি দিলেও জরুরি শুনানির আবেদন খারিজ করে দেয় আদালত। প্রায় দেড় সপ্তাহের বেশি সময় ধরে পলাতক ছিলেন দিলীপ। গত ১৪ মে পৈলানে তার বিলাসবহুল বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। এইদিকে গত ১৮ মে দিলীপের ছেলে অর্ঘ্য মণ্ডল বেআইনি অস্ত্র-সহ গ্রেপ্তার হয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ