নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত হানার অভিযোগ দীর্ঘদিনের। এনিয়ে বারবার সবর হয়েছে তৃণমূল কংগ্রেস। আজ, মঙ্গলবার এই ইস্যুতে উত্তপ্ত হতে পারে স্বরাষ্ট্র সংক্রান্ত সংসদীয় কমিটির বৈঠক। স্বরাষ্ট্র সংক্রান্ত সংসদীয় কমিটিতে কেন্দ্র-রাজ্য যুক্তরাষ্ট্রীয় কাঠামো নিয়ে আগেই আলোচনার দাবি করেছিলেন তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন। কিন্তু সেটি গ্রাহ্য হয়নি। চলতি বছরে বৈঠকে আলোচনার জন্য ১০টি বিষয় বেছে নিয়েছে কমিটি। যার মধ্যে রয়েছে অনুপ্রবেশ, সাইবার দুর্নীতি, শিশুদের ওপর অত্যাচার, নকশাল সমস্যা, সীমান্ত নিয়ন্ত্রণ ইত্যাদি। সঙ্গে রয়েছে ভোট এবং ভোট পরবর্তী হিংসা।
Advertisement
স্বরাষ্ট্র সংক্রান্ত সংসদীয় কমিটির বৈঠকে ভোট সংক্রান্ত বিষয়ে আলোচনা কেন? প্রশ্ন তুলেছে তৃণমূল। তাছাড়া আলোচ্য সূচিতে যুক্তরাষ্ট্রীয় কাঠামো প্রসঙ্গটি স্থান না পাওয়ায় বেজায় ক্ষুব্ধ তারা। সোমবার এনিয়ে কমিটির চেয়ারম্যান তথা বিজেপির রাজ্যসভার এমপি রাধামোহন দাস আগরওয়ালকে চিঠি দিয়েছেন কমিটির সদস্য তৃণমূলের মালা রায়। ওই চিঠিতে যুক্তরাষ্ট্রীয় কাঠামো নিয়ে আলোচনার দাবি করা হয়েছে বলে সূত্রের খবর। আরও জানা গিয়েছে যে, কমিটির বৈঠকে তাঁরা এই নিয়ে সরব হতে পারেন বলেও আভাস দেওয়া হয়েছে চিঠিতে।
এদিকে, আজ কমিটির বৈঠকে মন্ত্রকের নানা কাজকর্মের বিষয়ে ব্যাখা দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহনকে ডাকা হয়েছে। তাঁকে সামনে পেয়ে তৃণমূল যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ইস্যু তুলতে পারে বলেই খবর। কমিটির চেয়ারম্যানকে মালা রায় চিঠি দিয়ে চাপে রাখলেন বলেই রাজনৈতিক মহলের মত। কমিটিতে তৃণমূলের তিন সাংসদ সদস্য রয়েছেন— ডেরেক, কাকলি ঘোষদস্তিদার এবং মালা রায়।