Bartaman Logo
২৭ মে, ২০২৬

যোগীরাজ্যে ফের এনকাউন্টার! পুলিসের গুলিতে নিহত তিন খলিস্তানি জঙ্গি

যোগীরাজ্যে ফের এনকাউন্টার! পুলিসের গুলিতে নিহত তিন খলিস্তানি জঙ্গি
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
লখনউ, ২৩ ডিসেম্বর: ফের একবার যোগীরাজ্যে এনকাউন্টারের ঘটনা। এবার উত্তরপ্রদেশ ও পাঞ্জাব পুলিসের যৌথ বাহিনীর গুলিতে নিহত হল তিন খলিস্থানি জঙ্গি। গতকাল, রবিবার রাতে পিলভিটে এই এনকাউন্টার ঘটেছে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। নিহত তিন জঙ্গি হল গুরবিন্দর সিং, বীরেন্দ্র সিং ও যশনপ্রীত সিং। এই তিন জনই পাঞ্জাব পুলিসের খাতায় ‘ওয়ান্টেড’ অপরাধী ছিল।
Advertisement
পুলিস সূত্রে দাবি করা হয়েছে, গতকাল উত্তরপ্রদেশের পিলভিটে ওই তিন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর পায় পুলিস। এরপর যৌথ বাহিনী অভিযান চালালে, পুলিসের উপর হামলা চালায় জঙ্গিরা। পাল্টা উত্তর দেয় পুলিসও। উত্তরপ্রদেশ ও পাঞ্জাব পুলিসের যৌথ বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয় তিন জঙ্গি। তাদেরকে উদ্ধার করে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর তিন জনের মৃত্যু হয় বলে দাবি করেছে পুলিস। জানা গিয়েছে, নিহতদের বয়স ২৩ বছরের কম। ঘটনাস্থল থেকে দুটি একে-৪৭ ও বেশ কয়েকটি গ্লক পিস্তল উদ্ধার করেছে পুলিস।
উল্লেখ্য, এই তিন জঙ্গিই পাঞ্জাবে একটি পুলিস পোস্টের উপর গ্রেনেড হামলায় অভিযুক্ত। গত বুধবার পাঞ্জাবের গুরুদাসপুরে এই হামলা চালানো হয়েছিল। সেই ঘটনায় দায় স্বীকার করেছিল খলিস্থানি জঙ্গি গোষ্ঠী। এরপর থেকেই গুরবিন্দর সিং, বীরেন্দ্র সিং ও যশনপ্রীত সিং ছিল পাঞ্জাব পুলিসের ওয়ান্টেড লিস্টে। রবিবার রাতে যৌথ বাহিনীর অভিযানে মৃত্যু হল তিন জনেরই।
সম্পর্কিত সংবাদ