লখনউ: যোগীরাজ্যে কাসগঞ্জ হিংসা মামলায় শুক্রবার মোট ২৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল এনআইএ-র বিশেষ আদালত। পাশাপাশি প্রত্যেককে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন বিচারক বিবেকানন্দ শরণ ত্রিপাঠী। ২০১৮ সালে সাধারণতন্ত্র দিবসে উত্তরপ্রদেশের কাসগঞ্জে তেরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছিল। সেটিকে কেন্দ্র করে আচমকা গোষ্ঠী সংঘর্ষে বেঁধে যায়। গুলি করে হত্যা করা হয় চন্দন গুপ্তা নামে এক ব্যক্তিকে। আর সেই অপরাধেই ২৮ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে।



