Bartaman Logo
২৭ মে, ২০২৬

যোগীরাজ্যে ভাঙা হল ১৮৫ বছরের পুরনো মসজিদের একাংশ

যোগীরাজ্যে ভাঙা হল ১৮৫ বছরের পুরনো মসজিদের একাংশ
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
ফতেপুর: রাজ্য সড়কের পাশে বেআইনি নির্মাণের অভিযোগে উত্তপ্রদেশের ফতেপুরে ভেঙে দেওয়া হল ১৮৫ বছরের পুরনো মসজিদের একাংশ। মঙ্গলবার কড়া নিরাপত্তায় বুলডোজার চালিয়ে বেআইনি অংশ ভেঙে দেয় প্রশাসন। যদিও মসজিদ কর্তৃপক্ষের দাবি, তারা বিষয়টি নিয়ে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। ১২ ডিসেম্বর ওই মামলার শুনানিও রয়েছে। কিন্তু তার আগেই প্রশাসন মসজিদের ওই অংশ ভেঙে দিল। এব্যাপারে পূর্ত দপ্তর জানিয়েছে, বান্দা-বাহরাইচ রাজ্য সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। বেআইনি নির্মাণ সরানোর জন্য মসজিদ কর্তৃপক্ষকে নোটিসও দেওয়া হয়েছিল। কিন্তু তারা কোনও ব্যবস্থা নেয়নি। ১৮৩৯ সালে ফতেপুরের লালাউলি শহরে তৈরি হয়েছিল নুরি মসজিদ। কর্তৃপক্ষের দাবি, মসজিদ প্রতিষ্ঠার বহু পরে রাজ্য সড়ক তৈরি হয়। তাই বেআইনি নির্মাণের অভিযোগ ঠিক নয়। সম্ভলে হিংসার ঘটনা থেকে শিক্ষা নিয়ে এদিন লালউনি শহরকে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। মসজিদের ৩০০ মিটার পর্যন্ত এলাকা সিল করে দেওয়া হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ