Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার আট

যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার আট
  • ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বজবজ: মহেশতলা থানার পশ্চিম জগৎলার একটি নির্মীয়মাণ দোতলা বাড়ির ভিতর এক যুবককে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে খুনের ঘটনায় আটজনকে গ্রেপ্তার করল পুলিস। বৃহস্পতিবার খুনের বিষয়টি সামনে আসার পরই মহেশতলা থানার আইসি তাপস সিনহার নেতৃত্বে আলাদাভাবে তিনটি টিম গঠন করা হয়। প্রতিটি টিম রাতদিন নানা জায়গায় তল্লাশি চালিয়ে খুনের ঘটনায় জড়িত আটজনকে পাকড়াও করে। ধৃতদের বাড়ি বর্ধমানের মঙ্গলকোট, কাটোয়া ও মুর্শিদাবাদের রেজিনগর। ধৃতরা রাজমিস্ত্রির কাজে এসেছিল। পুলিসের জেরায় খুনের কথা স্বীকার করেছে সকলেই। খুনে জড়িত আরও তিনজন অধরা। তাদের ধরতে অভিযান চলছে। ধৃতরা পুলিসকে জানিয়েছে, নেশার জেরেই রাগের বশে এমন কাণ্ড ঘটেছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ