Bartaman Logo
২৭ মে, ২০২৬

যুবককে মারধরের পরে চাটানো হল থুতু

যুবককে মারধরের পরে চাটানো হল থুতু
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
পাটনা: মাটিতে ফেলে নির্বিচারে লাথি-ঘুষি। তারপর লাঠি ও বেল্ট দিয়ে বেধড়ক মারধর। এখানেই শেষ নয়। জখম ওই যুবক নবি হাসানকে থুতু চাটানোর অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। এমনকী সেই দৃশ্য রেকর্ড করে ছড়িয়ে দেওয়া হল সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি এমনই বর্বরোচিত ঘটনার সাক্ষী থাকল বিহারের মুজফ্ফরপুর। মোট আটজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত যুবকের মা। ১৬ ডিসেম্বর মুজফ্ফরপুরের এমএসকেবি কলেজ সংলগ্ন এলাকায় নবির উপর চড়াও হয় দুষ্কৃতীরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ