Bartaman Logo
২৭ মে, ২০২৬

যুবককে খুন

যুবককে খুন
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
স্ত্রীর সঙ্গে তাঁর প্রেমিককে হাতেনাতে ধরে ফেলেছিলেন স্বামী। তারপর রাগের বশে ২১ বছরের ওই তরুণকে খুন করলেন তিনি। দিল্লির শাস্ত্রী পার্ক থানার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, মৃতের নাম ঋত্বিক ভার্মা। গত সোমবার সকাল ১১টা নাগাদ তাঁকে স্ত্রীর সঙ্গে দেখে ফেলেছিলেন অভিযুক্ত। এরপরই ঋত্বিককে বেধড়ক মারধর করেন তিনি। ওই নিহতের কাকার অভিযোগ, ঋত্বিকের নখ উপড়ে নেওয়া হয়েছিল। তাঁর সারা দেহে আঘাতের চিহ্ন ছিল। আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। রাতে মৃত্যু হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ