Bartaman Logo
২৭ মে, ২০২৬

যে কোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত, মন্তব্য সেনাপ্রধানের

যে কোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত, মন্তব্য সেনাপ্রধানের
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নয়াদিল্লি: চীনের নাম করলেন না বটে। তবে চীন সীমান্ত যে এখনও ভারতের মাথাব্যাথার কারণ, তা বুঝিয়ে দিলেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। বুধবার ৭৭তম সেনাদিবসের অনুষ্ঠানে তিনি বলেন, উত্তরের সীমান্ত এখনও স্পর্শকাতর, তবে স্থিতিশীল। যে কোনও পরিস্থিতির মোকাবিলায় সক্ষম ভারতীয় সেনা। চিরাচরিত প্রথা মেনে এদিন সেনাদিবস পালন করা হয় দেশজুড়ে। মূল অনুষ্ঠানটি হয় পুনেতে। এই প্রথম পুনেতে সেনাদিবসের অনুষ্ঠান আয়োজিত হল। সেখানে সেনাপ্রধান বলেন, নিয়ন্ত্রণ রেখা বরাবর সংঘর্ষবিরতি সত্ত্বেও অনুপ্রবেশের চেষ্টা অব্যাহত। 
Advertisement
সেনাদিবস উপলক্ষ্যে জাতীয় নিরাপত্তা এবং শান্তি রক্ষায় সেনার ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সীমান্ত সুরক্ষায় সেনা সাহসিকতা ও পেশাদারিত্ব দেখিয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি। 
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, সেনার গুরুত্বপূর্ণ ভূমিকার কারণেই ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যপূরণ সম্ভব হবে। আত্মনির্ভর ভারত গঠনে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেনার ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। সকল সেনাকর্মী, সেনা আধিকারিক এবং তাঁদের পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
জলে নামল নৌবাহিনীর তিনটি জাহাজ। বুধবার মুম্বইয়ে সেই উপলক্ষ্যে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী।-পিটিআই
সম্পর্কিত সংবাদ