বলিউডে নয়া ইনিংস শুরু করতে চলেছেন অভিনেতা হৃতিক রোশন। ‘কৃষ ৪’ ছবির মাধ্যমে পরিচালনায় হাতেখড়ি হচ্ছে তাঁর। সদ্য এক অনুষ্ঠানে অনুরাগীদের তিনি বলেছেন, ‘পরিচালক হিসেবে জার্নি শুরু করছি। তবে তা নিয়ে আমি কতটা উদ্বিগ্ন, ভাষায় বোঝাতে পারব না।’ পাশাপাশি তিনি জানিয়েছেন, হলিউড পরিচালক ক্রিস্টোফার নোলানের সঙ্গে কাজ করতে ইচ্ছুক তিনি।



