Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

লগ্নির জন্য স্বর্ণমুদ্রা ও বিস্কুটের চাহিদা বৃদ্ধির দাবি ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের

আমেরিকার শুল্ক নীতি ও বিশ্বের টালমাটাল ভূ-রাজনৈতিক পরিস্থিতির জেরে সোনার দাম রেকর্ড করেছে গত সপ্তাহেই। কলকাতাতেই ১০ গ্রাম সোনার দাম এক লক্ষ টাকা ছাড়িয়েছে।

লগ্নির জন্য স্বর্ণমুদ্রা ও বিস্কুটের চাহিদা  বৃদ্ধির দাবি ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের
  • ১১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আমেরিকার শুল্ক নীতি ও বিশ্বের টালমাটাল ভূ-রাজনৈতিক পরিস্থিতির জেরে সোনার দাম রেকর্ড করেছে গত সপ্তাহেই। কলকাতাতেই ১০ গ্রাম সোনার দাম এক লক্ষ টাকা ছাড়িয়েছে। দাম বাড়লে সোনার বিক্রি কমবে, এটাই স্বাভাবিক। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল যে তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে চলতি বছর, অর্থাৎ ২০২৫ সালের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত তিন মাস সময়ে দেশে গয়না হিসেবে সোনা বিক্রি হয়েছে ৮৮.৮ টন। গত বছর, অর্থাৎ ২০২৪ সালে ওই একই সময়ে ১০৬.৫ টন গয়নার সোনার বিক্রি হয়েছিল। অর্থাৎ ওজনের নিরিখে গয়নার সোনা কম বিক্রি হয়েছে ১৭.৭ টন। তবে দাম বৃদ্ধিতে সোনার কয়েন বা বাট কেনার প্রবণতা বেড়েছে বলে জানিয়েছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল। তারা জানিয়েছে, গত বছর এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে বিনিয়োগের মাধ্যম হিসেবে কয়েন ও বাট বা বিস্কুট মিলিয়ে দেশে সোনা বিক্রি হয়েছিল ৪৩.১ টন। তা এবার তিন টন বেড়ে ৪৬.১ টনে পৌঁছেছে। বিশেষজ্ঞরা বলছেন, যেভাবে সোনার দাম বাড়ছে, তাতে আগামী দিনে আরও বাড়তে পারে, এই আশায় বিনিয়োগ হিসেবে সোনার বিক্রি বাড়ছে। তবে কাউন্সিলের তথ্যই বলে দিচ্ছে, ভারতে সোনা কেনার ক্ষেত্রে মূল চাহিদা রয়েছে সেই গয়নাতেই। 

Advertisement

এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে দেশে মোট সোনা বিক্রি হয়েছে ১৩৪.৯ টন। ভারতীয় মূল্যে তার দাম ১ লক্ষ ২১ হাজার ৮০০ কোটি টাকা। যেহেতু গত বছরের তুলনায় সোনার দাম অনেকটাই বেড়েছে, তাই ওজনের নিরেখে এক বছর আগের তুলনায় বিক্রি ১০ শতাংশ কমলেও, দামের নিরিখে তা বেড়ে গিয়েছে ৩০ শতাংশ। তার কারণ, গত বছর ওই তিন মাসে সোনার দাম ছিল ১০ গ্রাম পিছু গড়ে ৬২ হাজার ৭০০ টাকা। এবার এপ্রিল থেকে জুন পর্যন্ত সেই সোনার দর পৌঁছায় গড়ে ৯০ হাজার ৩০০ টাকার বেশি। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের দাবি, দাম বাড়লেও উৎসবের মরশুমে সোনার চাহিদা বাড়বে। ডিসেম্বর পর্যন্ত পর্যন্ত এই বছরে মোট চাহিদা ৭০০ টনে পৌঁছতে পারে, আশা করছে তারা।

Advertisement
সম্পর্কিত সংবাদ