Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ দেশে শ্রমিকদের ধর্মঘট, সমর্থন কৃষকদের

আজ, বুধবার ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, শিল্প ফেডারেশনের ডাকে দেশজুড়ে ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘট। মঙ্গলবার  কলকাতার শ্রমিক ভবনে শ্রমিক সংগঠনগুলির তরফে অনাদি সাহু, জিয়াউল আলম, বাসুদেব বসু প্রমুখ নেতৃবৃন্দ সাংবাদিক সম্মেলন করে বলেন, ‘এই ধর্মঘট দেশের অর্থনীতি ও রাষ্ট্রায়ত্ত শিল্পকে বাঁচানোর উদ্দেশ্যে।’

আজ দেশে শ্রমিকদের ধর্মঘট, সমর্থন কৃষকদের
  • ৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, বুধবার ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, শিল্প ফেডারেশনের ডাকে দেশজুড়ে ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘট। মঙ্গলবার  কলকাতার শ্রমিক ভবনে শ্রমিক সংগঠনগুলির তরফে অনাদি সাহু, জিয়াউল আলম, বাসুদেব বসু প্রমুখ নেতৃবৃন্দ সাংবাদিক সম্মেলন করে বলেন, ‘এই ধর্মঘট দেশের অর্থনীতি ও রাষ্ট্রায়ত্ত শিল্পকে বাঁচানোর উদ্দেশ্যে।’ সিটুর রাজ্য সম্পাদক জিয়াউল আলম বলেন, ‘শ্রম কোড বাতিল, ব্যাঙ্ক-বিমা ও রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণ সহ কেন্দ্রের নীতির বিরুদ্ধে আমাদের ১৭ দফা দাবিতে এই ধর্মঘট।’ জরুরি পরিষেবাগুলিকে ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছে। সাধারণ ধর্মঘটে ব্যাঙ্কিং, ইনস্যুরেন্স, পোস্টাল, কয়লা, সড়ক ও নির্মাণশিল্পে ব্যাপক প্রভাব পড়তে পারে। এই ধর্মঘটকে সমর্থন করছে কৃষক সংগঠনগুলি।

Advertisement

নেতৃত্ব জানিয়েছে, আজ ভোর থেকেই পাহাড় থেকে সমতল— রাজ্যের বিভিন্ন এলাকায় পিকেটিং করবেন তাঁরা। বাস, ট্রেন অবরোধের পথেও নামবেন তাঁরা। শহর ও শহরতলিতে মোট ৫০টি মিছিল বের হবে। এন্টালি, যাদবপুর, গার্ডেনরিচ, হাওড়া থেকে মিছিল হবে। এদিকে, কাজে না এলে সরকারি কর্মচারীদের বেতন কাটা হবে বলে জানিয়েছে নবান্ন। জিয়াউল আলম বলেন, ‘এসব যতই বলা হোক না কেন, ধর্মঘট হবেই।’ কলকাতা পুলিসের কমিশনার মনোজকুমার ভার্মা ধর্মঘট প্রসঙ্গে বলেছেন, ‘বন্‌ধ নিয়ে বাহিনীকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি যে গাইডলাইন রয়েছে, তা মানতে হবে সমর্থনকারীদের। বলপূর্বক কিছু করলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।’ 

সম্পর্কিত সংবাদ