Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, কালনার প্রাক্তন বিধায়ক দেবপ্রসাদের বিচার চেয়ে থানায় মহিলা

কালনার প্রাক্তন বিধায়ক দেবপ্রসাদ বাগের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ। পুলিশ গ্রেপ্তার করেছে। বিস্তারিত পড়ুন।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, কালনার প্রাক্তন বিধায়ক দেবপ্রসাদের বিচার চেয়ে থানায় মহিলা
  • ১০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান ও সংবাদদাতা, কালনা: দিন যত যাচ্ছে কালনার প্রাক্তন বিধায়ক দেবপ্রসাদ বাগের ‘গুণ’ ততই সামনে আসছে। সরকার পরিবর্তনের পর ভয় ভাঙতেই একের পর এক অভিযোগ বিদ্ধ হচ্ছেন দেবপ্রসাদ। ‘রাজরানি’ করে রাখার আশ্বাস দিয়ে দিনের পর দিন সহবাস করেছেন, এমনই অভিযোগ নিয়ে থানার দ্বারস্থ হয়েছেন এক মহিলা। নির্যাতিতার দাবি, বিধায়ক দেবপ্রসাদ বাগ ওরফে পল্টু তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নামি হোটেলে নিয়ে গিয়ে তাঁর সঙ্গে একাধিকবার সহবাস করেছেন। আবার বিধায়ক হওয়ার পর রাজরানি করে রাখবেন বলে জানিয়ে ছিলেন। তাঁর অবশ্য ‘রাজরানি’ হওয়ার স্বপ্ন পূরণ হয়নি। ইতিমধ্যেই প্রাক্তন বিধায়ককে তোলাবাজির অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে। এবার ওই মহিলার অভিযোগের ভিত্তিতে  তাঁর বিরুদ্ধে শুরু হল নতুন মামলা। 

Advertisement

মঙ্গলবার পল্টুকে কালনা মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৭ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন। এদিন প্রাক্তন বিধায়ককে আদালতে তোলার সময় বিজেপি কর্মী সমর্থক ও সাধারণ মানুষ ‘ছেলে খুনি, বাবা চোর’ স্লোগান দিতে থাকে। 
কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদকে আর্থিক প্রতারণা, তোলাবাজি, ভয় দেখানো ও সারকারি সামগ্রী চুরির অভিযোগে ২জুন কালনা থানার পুলিশ গ্রেপ্তার করে। থানা ও আদালত চত্বরে পচা ডিম ছুড়ে ও চোর চোর শ্লোগান দেওয়া হয়। তাকে আদালতে তুলে সাত দিনের হেপাজতে নেয় কালনা পুলিশ। দফায় দফায় পল্টুর বিলাসবহুল বাড়িতে তল্লাশি চালিয়ে সরকারি ত্রাণসামগ্রী সহ বেশকিছু জায়গা জমির কাগজপত্র বাজেয়াপ্ত করে পুলিশ। 
কালনা শহরবাসীর দাবি, তাঁর বিলাসবহুল বৈভবের প্রাচুর্যে ভরা কোটি টাকার বাড়ি, নামে বেনামে রয়েছে একাধিক সম্পত্তি ও ব্যাঙ্ক ব্যালেন্স। বিজেপির কর্মী-সমর্থক ও তৃণমূলের একাংশ কালনা পুরসভার চেয়ারম্যান থাকাকালীন শহরের গ্রিনসিটি ও জল প্রকল্পে কাটমানি খাওয়ার অভিযোগ তোলেন। তাঁরা বিক্ষোভে শামিল হয়ে ইডি তদন্তের দাবি করেন। 
অন্যদিকে তোলাবাজি, ভয় দেখিয়ে জমি দখল, সরকারি কাজের কাটমানি সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার করা হয় মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখকে। তাঁকে আদালতে তুলে হেপাজতে নেয় মন্তেশ্বর থানার পুলিশ। মঙ্গলবার আহমেদ হোসেন শেখকে কালনা আদালতে তোলা হলে বিচারক ৭ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন। ইতিমধ্যে মন্তেশ্বর থানার পুলিশ তদন্তে নেমে আহমেদ হোসেন শেখের স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ৫০ লক্ষ টাকার হদিস পায়। 
বিশেষ সূত্রে জানা গিয়েছে, আহমেদকে হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে মন্তেশ্বর সহ রাজ্যের অন্যত্র তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের নামে বেনামে একাধিক সম্পত্তির হদিস পেয়েছে পুলিশ। তার তদন্ত শুরু হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ