Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

ব্ল্যাকমেলিংয়ের অভিযোগে ধৃত মহিলা ক্রিকেটার

ব্ল্যাকমেলিংয়ের অভিযোগে এক মহিলা ক্রিকেটারকে গ্রেপ্তার করল মুম্বই পুলিশ। জম্মু-কাশ্মীর টি-২০ লিগে অংশ নিয়েছিলেন ফারখানদা খান (৩০) নামের ওই ক্রিকেটার।

ব্ল্যাকমেলিংয়ের অভিযোগে ধৃত মহিলা ক্রিকেটার
  • ২৪ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: ব্ল্যাকমেলিংয়ের অভিযোগে এক মহিলা ক্রিকেটারকে গ্রেপ্তার করল মুম্বই পুলিশ। জম্মু-কাশ্মীর টি-২০ লিগে অংশ নিয়েছিলেন ফারখানদা খান (৩০) নামের ওই ক্রিকেটার। ফারখানদার ভাই বাজিল খান (২৭) ও উদ্দিন ইমতিয়ার ওয়ানি (২২) নামের এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। মুম্বই পুলিশ সূত্রে খবর, কোলাবার বাসিন্দা এক ব্যবসায়ীকে প্রেমের ফাঁদে ফেলেছিল ওই ক্রিকেটার। দু’জনের চ্যাটের কিছু অশ্লীল অংশ সমাজমাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেল করতে শুরু করে অভিযুক্তরা। ফারখানদার অ্যাকাউন্টে প্রথমে ২৩ লক্ষ ৬১ হাজার  ও পরে ৪০ লক্ষ টাকা পাঠিয়েছিলেন ব্যবসায়ী। ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতেই নয়াদিল্লি ও শ্রীনগর থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ