Bartaman Logo
৯ জুন, ২০২৬

‘মহিলারা ধর্ষণে সহায়তা করতে পারেন, তাই শাস্তি দেওয়া যায়’

ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী মহিলারা ধর্ষণ করতে পারেন ন। তবে তাঁরা ধর্ষণে প্ররোচনা দিতে পারেন।

‘মহিলারা ধর্ষণে সহায়তা করতে পারেন, তাই শাস্তি দেওয়া যায়’
  • ৩১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ভোপাল: ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী মহিলারা ধর্ষণ করতে পারেন ন। তবে তাঁরা ধর্ষণে প্ররোচনা দিতে পারেন। সেক্ষেত্রে ধর্ষণ মামলায় সংশ্লিষ্ট মহিলাদের দোষী হিসেবে সাজা দেওয়া যায়। সম্প্রতি এমনই মন্তব্য করেছে মধ্যপ্রদেশ হাইকোর্ট। আদালত সূত্রে জানা গিয়েছে, প্রেমিককে দিয়ে নিজের মেয়েকে ধর্ষণ করাত এক মহিলা। আর তাকে সঙ্গত করত তারই ছেলে। ২০২২ সালের ২১ আগস্ট ভোপালে এই নিয়ে অভিযোগ দায়ের করেন মেয়ে। তাঁর অভিযোগের ভিত্তিতে এফআইআর করে পুলিস। মেয়ে জানায়, বাড়িতে, হোটেলে তাঁকে নিয়ে গিয়ে ধর্ষণ করত মায়ের প্রেমিক। আর এতে সহায়তা করত মহিলার ছেলে। 

Advertisement

মেয়ের অভিযোগের ভিত্তিতে মায়ের প্রেমিক, মা এবং দাদার বিরুদ্ধে ধর্ষণের চার্জ গঠন করে নিম্ন আদালত। মামলা থেকে অব্যাহতি চেয়ে নিম্ন আদালতে মামলা করে অভিযুক্ত মা এবং ছেলে। তাদের দাবি, সম্মতির ভিত্তিতেই যৌন সম্পর্ক হয়েছে। তাই ধর্ষণের অভিযোগ টেকে না। নিম্ন আদালত অবশ্য আগের রায়ই বহাল রাখে। এরপর মহিলা মধ্যপ্রদেশ হাইকোর্টে মামলা করেন। তাঁর পক্ষে সওয়াল করতে গিয়ে আইনজীবী বলেন, ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী, মহিলা ধর্ষণ করতে পারেন না। এই মামলার রায় দিতে গিয়ে বিচারপতি প্রমোদ কুমার আগরওয়াল বলেন, ‘এটা ঘটনা যে মহিলা ধর্ষণ করতে পারেন না। তবে তাঁকে ধর্ষণে সহায়তার অভিযোগে দোষী সাব্যস্ত করাই যায়। সেই অনুযায়ী শাস্তি পেতে হবে মহিলাকে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ