Bartaman Logo
১৬ জুন, ২০২৬

মধ্যপ্রদেশে স্বামীর নির্যাতন থেকে বাঁচতে গলায় শিকল বাঁধা অবস্থায় থানায় মহিলা

মধ্যপ্রদেশের খিলচিপুরে স্বামীর নির্যাতনের হাত থেকে বাঁচতে গলায় শিকল বাঁধা অবস্থায় থানায় হাজির হলেন মহিলা। বিস্তারিত পড়ুন।

মধ্যপ্রদেশে স্বামীর নির্যাতন থেকে বাঁচতে গলায় শিকল বাঁধা অবস্থায় থানায় মহিলা
  • ১৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ভোপাল: ‘স্বামীর নির্যাতনের হাত থেকে বাঁচান’। কাতর আর্তি নিয়ে থানায় হাজির মহিলা। তাঁর গলায় তখন লোহার শিকল। তাতে ঝুলছে তালা। বন্দিদশা থেকে কোনোরকমে পালিয়ে ৬ কিলোমিটার হেঁটে থানায় পৌঁছান তিনি। ঘটনাটি মধ্যপ্রদেশের রাজগড় জেলার খিলচিপুর থানা এলাকার। মহিলার স্বামী সর্দার সিং তানওয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

Advertisement

পুলিশ জানিয়েছে, গত ১০ জুনের ঘটনা। নির্যাতিতা মহিলার নাম মাঙ্গিবাঈ তানওয়ার। সেদিন সন্ধ্যায় মদ্যপ অবস্থায় বাড়ি ফেরে সর্দার সিং। রাতের খাওয়া শেষে স্ত্রীর সঙ্গে গোলমাল শুরু। মহিলা প্রতিবাদ করলে প্রথমে তাঁকে লাঠি দিয়ে বেদম মারধর করা হয়। সহ্য করতে না পেরে রাত সাড়ে ১০টা নাগাদ মহিলা বাড়ি থেকে পালিয়ে থানার উদ্দেশে রওনা দেন। কিন্তু মাঝপথেই তাঁকে ধরে ফেলে স্বামী। মহিলাকে রীতিমতো টেনেহিঁচড়ে ফের বাড়িতে নিয়ে যাওয়া হয়। এরপর অত্যাচার তীব্র আকার নেয়। তাঁর গলায় শিকল পরিয়ে একটি খুঁটির সঙ্গে তালা দিয়ে বেঁধে রাখা হয়। এরপর লোহার রড গরম করে মহিলার শরীরে ছ্যাঁকা দেয় তাঁর স্বামী। মহিলা যন্ত্রণায় চিৎকার করলেও কেউ এগিয়ে আসেননি। ওই অবস্থায় প্রায় ২৪ ঘণ্টা আটকে ছিলেন নির্যাতিতা। সর্দার সিং তাঁকে থানায় অভিযোগ না জানানোর জন্য হুমকি দিতে থাকে। পরদিন সকালে বিষয়টি নিয়ে পঞ্চায়েতের বৈঠক ডাকতে বাড়ির বাইরে যায় ওই ব্যক্তি। সেই সুযোগে কোনওক্রমে খুঁটিতে বাধা শিকলের তালা ভেঙে থানার উদ্দেশ্যে বেরিয়ে যান মহিলা। প্রায় ৬ কিলোমিটার হেঁটে থানায় পৌঁছান। পুলিশের কাছে সবকিছু খুলে বলেন। পরে অভিযোগের ভিত্তিতে তাঁর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ