Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬

অন্ধ্রপ্রদেশ: একের বেশি সন্তান হলেই ২৫ হাজার পুরস্কার: মুখ্যমন্ত্রী

১৯৯৩ সালে অন্ধ্রপ্রদেশে জন্মের হার ছিল ৩.০। আর বর্তমানে সেই হার কমে হয়েছে ১.৩। রাজ্যে জন্মের হারে সামঞ্জস্য রাখতে এবার নয়া ঘোষণা মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর।

অন্ধ্রপ্রদেশ: একের বেশি সন্তান হলেই ২৫ হাজার পুরস্কার: মুখ্যমন্ত্রী
  • ৭ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

হায়দরাবাদ: ১৯৯৩ সালে অন্ধ্রপ্রদেশে জন্মের হার ছিল ৩.০। আর বর্তমানে সেই হার কমে হয়েছে ১.৩। রাজ্যে জন্মের হারে সামঞ্জস্য রাখতে এবার নয়া ঘোষণা মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর। বৃহস্পতিবার রাজ্যের বিধানসভায় তিনি জানিয়ে দেন, যে যে দম্পতির দ্বিতীয় ও তৃতীয় সন্তান হয়েছে, তাঁদের ২৫ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে। তিনি এও উল্লেখ করেন, বর্তমানে রাজ্যের ৫৮ শতাংশ দম্পতির একটি করে সন্তান রয়েছে। যদিও সরকারি হিসাবই বলছে, রাজ্যের মোট জনসংখ্যার মধ্যে ২ লক্ষ ১৭ হাজার পরিবারের দুটি সন্তান রয়েছে। এছাড়া প্রায় ৬২ লক্ষ পরিবারের তিনটি বা তার বেশি সন্তান রয়েছে। অন্যদিকে তিন লক্ষ পরিবারে রয়েছে মাত্র একটি করে সন্তান। তারপরও মুখ্যমন্ত্রী জন্মের হার বাড়ানোর জন্য কেন পুরস্কার ঘোষণা করলেন তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। 

Advertisement

মুখ্যমন্ত্রী অবশ্য বিধানসভায় স্পষ্ট জানিয়ে দেন, রাজ্যে জনসংখ্যায় সামঞ্জস্য নেই। সেই কারণেই এবার দ্বিতীয় ও তৃতীয় সন্তান হলেই বাবা-মায়েরা সরকারের তরফে ২৫ হাজার পুরস্কার পেতে চলেছেন।  অবশ্য ঘোষণায় শুধু আর্থিক সাহায্যই নয়। একইসঙ্গে সন্তানকালীন ছুটি হিসাবে মায়েদের জন্য ১২ মাস ও বাবাদের জন্য দুমাস জরুরি ছুটি ঘোষণা করা হয়েছে। এমনকি ২৫ হাজার টাকা সাহায্যের পাশাপাশি তৃতীয় সন্তান হলে আগামী পাঁচ বছরের জন্য প্রতি মাসে হাজার টাকা করে সাহায্যও দেওয়া হবে। আগামী ১ এপ্রিল থেকে এই নিয়ম চালু করতে চলেছে অন্ধ্রপ্রদেশ। তার আগে খসড়া প্রস্তাব নিয়ে সাধারণের কী মত, তা জানতে আলোচনাও চলবে বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, ভবিষ্যতে রাজ্যের অর্থনৈতিক পরিকাঠামোকে আরও উন্নীত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ