Bartaman Logo
১০ জুন, ২০২৬

দিল্লির তুঘলক লেন এবার ‘স্বামী বিবেকানন্দ মার্গ’?

দিল্লির তুঘলক লেন এবার ‘স্বামী বিবেকানন্দ মার্গ’?
  • ৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: সুলতানি ও মুঘল শাসকদের নামে বিজেপি নেতাদের ‘অ্যালার্জি’ নতুন কিছু নয়। তাঁদের নামে বিভিন্ন স্থান, স্থাপত্য ও রাস্তার নাম বদলে ফেলার ধুম পড়েছে। এবার কি নাম বদলাচ্ছে দিল্লির তুঘলক লেনেরও? বিজেপির এক সাংসদ ও এক কেন্দ্রীয় মন্ত্রীর পদক্ষেপে সেই জল্পনা তুঙ্গে। বিজেপি এমপি দীনেশ শর্মা ও নরেন্দ্র মোদি মন্ত্রিসভার সদস্য কৃষানপাল গুর্জর তাঁদের সরকারি বাসভবনে ঝোলানো নেমপ্লেটের ঠিকানা বদলে দিয়েছেন। তুঘলক লেনকে ‘স্বামী বিবেকানন্দ মার্গ’ বলে উল্লেখ করেছেন তাঁরা। ফলে সরকারিভাবে ঘোষণা না হলেও তাঁদের এই পদক্ষেপকে নাম বদলের ইঙ্গিত হিসেবেই দেখছে ওয়াকিবহাল মহল।

Advertisement

সম্প্রতি বিধানসভা ভোটে জিতে ২৭ বছর পর দিল্লিতে সরকার গড়েছে বিজেপি। কুর্সি দখল করেই রাজধানীর বিভিন্ন রাস্তা ও স্থানের নাম বদলের দাবিতে প্রচার শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। কোনও বিজেপি নেতার প্রস্তাব নজফগড়ের নাম বদলে করতে হবে নাহারগড়। কেউ দাবি করছেন, মহম্মদপুরের নাম বদলে করতে হবে মাধবপুরম। কোনও বিজেপি নেতা আবার বলছেন, মুস্তাফাবাদের নাম করতে হবে শিবপুরী। দিল্লিতে ইতিমধ্যেই আওরঙ্গজেব রোডের নাম বদলে প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালামের 
নামে করা হয়েছে। প্রধানমন্ত্রীর বাসভবন থাকা রেসকোর্স রোড হয়েছে লোককল্যাণ মার্গ। রাজপথের নাম বদল করে কর্তব্যপথ করা হয়েছে। মুঘল গার্ডেনের নতুন নামকরণ করা হয়েছে অমৃত উদ্যান। তারই মধ্যেই এবার তুঘলক লেনের নাম বদলের জল্পনা শুরু হল।
বিজেপির রাজ্যসভার সদস্য তথা উত্তরপ্রদেশের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী দীনেশ শর্মা সম্প্রতি তুঘলক লেনে তাঁর সরকারি বাসভবনে গৃহপ্রবেশের অনুষ্ঠান করেন। সেই ছবি পোস্ট করেন তিনি। সেখানেই দেখা যাচ্ছে, বাসভবনে ঝোলানো নেমপ্লেটে ঠিকানার জায়গায় বড় বড় করে স্বামী বিবেকানন্দ মার্গ লেখা। কেন্দ্রীয় মন্ত্রী কিষানপাল গুর্জরও তাঁর নেমপ্লেটে ঠিকানার জায়গায় লিখেছেন স্বামী বিবেকানন্দ মার্গ। দু’জনের নেমপ্লেটেই স্বামী বিবেকানন্দ মার্গ লেখার পাশে ব্ল্যাবন্ধনীর মধ্যে ছোট হরফে লুঘলক লেন নামের উল্লেখ রয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ