Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬

কিছু বুঝে উঠবার আগেই ভেঙে পড়ল আবাসন! মর্মান্তিক দুর্ঘটনায় বেঘোরে প্রাণ গেল ৭ জনের

মধ্যরাতে ভেঙে পড়ল মুম্বইয়ের একটি চারতলা আবাসিক ভবন। মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রায় ৭ জনের মৃত্যু হয়েছে বলে এখনো পর্যন্ত জানা গিয়েছে।

কিছু বুঝে উঠবার আগেই ভেঙে পড়ল আবাসন! মর্মান্তিক দুর্ঘটনায় বেঘোরে প্রাণ গেল ৭ জনের
  • ৩১ জুলাই, ২০২৬ ০৩:৪৬
Prefer us on Google

মুম্বই, ৩১ জুলাই: রাতে খাবার শেষে প্রতিদিনের মতোই স্বাভাবিক ছন্দে ছিল প্রত্যেকটি পরিবার। হঠাৎ এক বিকট শব্দ। কিছু বুঝে উঠবার আগেই ধসে পড়ল আবাসন। মর্মান্তিক এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত প্রায় ৭ জনের  মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। ধ্বংসস্তুপে আরো বেশ কয়েকজন আটকে থাকতে পারে বলে আশঙ্কা করছেন প্রশাসনের কর্মকর্তারা। ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ । ঘটনাটি  ঘটেছে মুম্বইয়ের বালাজি নগর এলাকায়।

Advertisement

জানা গিয়েছে, মুম্বইয়ের বালাজি নগর এলাকার চারতলা আবাসন ভবনের একটি অংশ বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ১১টা নাগাদ হঠাৎ ভেঙে পড়ে। কয়েকদিন ধরে ভবনটিতে মেরামতির কাজ চলছিল। এই ভবনে মোট ৪৮টি ঘর ছিল, প্রতিটি তলায় ১২টি করে রুম। স্থানীয় প্রশাসনের দাবি, ভবনটিকে আগেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। বৃহস্পতিবার রাত প্রায় ৯টার দিকে বাসিন্দারা ভবনের ভেতর থেকে বিকট ফাটলের শব্দ শুনতে পান। পরিস্থিতি বুঝে স্থানীয় বাসিন্দারা দ্রুত বহু পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সাহায্য করেন। আতঙ্ক ছড়িয়ে পড়ে সবার মধ্যে। শুরু হয় তাড়াহুড়ো। কছুজন বাইরে বেরিয়ে আসতে পারলেও সবাই বেরিয়ে আসার আগেই ভবনের একটি অংশ আচমকা ধসে পড়ে। ফলে বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েন বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার পরই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী থানে ডিজাস্টার রেসপন্স ফোর্স, স্থানীয় দমকল বাহিনী এবং প্রশাসনের যৌথ উদ্যোগে বৃহৎ উদ্ধার অভিযান শুরু হয়। উদ্ধারকাজে মোতায়েন করা হয়েছে প্রশিক্ষিত ডগ স্কোয়াড, চারটি দমকলের ইঞ্জিন, দুটি অ্যাম্বুল্যান্স এবং ভারী যন্ত্রপাতি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারে নিরবচ্ছিন্নভাবে অভিযান চালানো হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ