Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গোপনাঙ্গে আঘাত করে স্বামীকে খুন করার অভিযোগ, আটক স্ত্রী

পারিবারিক অশান্তির জেরে গোপনাঙ্গে আঘাত করে স্বামীকে খুন করার অভিযোগ উঠল। থানায় অভিযোগ হওয়ার পর অভিযুক্ত শাহনাজ বিবিকে আটক করেছে পুলিস।

গোপনাঙ্গে আঘাত করে স্বামীকে খুন করার অভিযোগ, আটক স্ত্রী
  • ৩১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: পারিবারিক অশান্তির জেরে গোপনাঙ্গে আঘাত করে স্বামীকে খুন করার অভিযোগ উঠল। থানায় অভিযোগ হওয়ার পর অভিযুক্ত শাহনাজ বিবিকে আটক করেছে পুলিস। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের টালবাংরুয়া গ্রামে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত আরজাউল হকের (৫৫) বাড়ি টালবাংরুয়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথম স্ত্রীর মৃত্যুর পর চার বছর আগে আরজাউল বিহারের আমদাবাদ থানার বালুয়া এলাকার এক বিধবাকে বিয়ে করেন। তাঁর দুই নাবালক ও এক নাবালিকা সন্তান রয়েছে। তারাও মায়ের সঙ্গে টালবাংরুয়া গ্রামে থাকছিল। অভিযোগ, বিয়ের কয়েক মাস পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়। গ্রামে একাধিকবার সালিশি হলেও সমস্যা মেটেনি। এদিন সকালে দু’জনের তুমুল ঝগড়া হয়। অভিযোগ, স্ত্রী ইটের টুকরো দিয়ে স্বামীর বুকে আঘাত করলে তিনি অজ্ঞান হয়ে যান। এরপর স্ত্রী গোপনাঙ্গে আঘাত করলে মৃত্যু হয় আরজাউলের। ছেলেমেয়েরা দেখে প্রতিবেশীদের বিষয়টি জানায়। খবর পেয়ে ভালুকা ফাঁড়ির পুলিস এসে দেহ উদ্ধার করে ভালুকা বাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে দেহ।

Advertisement

মৃতের ভাই তজিবুর রহমান বলেন, নানা বিষয়ে অশান্তি লেগে ছিল। বউদি আগে আমাদের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা মামলা করেছিলেন। দাদার মৃত্যুর খবর শুনে গিয়ে দেখি দেহ পড়ে রয়েছে। দাদার বুকে ও গোপনাঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে খুন করা হয়েছে। হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন, অভিযোগ দায়ের হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ