Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজেশের বিরুদ্ধে কেন আগে পদক্ষেপ নয়, প্রশ্ন কংগ্রেসের

কংগ্রেসের মুখপাত্র পবন খেরার প্রশ্ন, রাজেশ এক্সপোর্টের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি? বিস্তারিত জানুন।

রাজেশের বিরুদ্ধে কেন আগে পদক্ষেপ নয়, প্রশ্ন কংগ্রেসের
  • ৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সেবির নজরে আসা ১৫ লক্ষ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ইস্যুতে কংগ্রেস শুক্রবার সরব হয়েছে। দলের মুখপাত্র পবন খেরার দাবি, রাজেশ এক্সপোর্টসের মালিক নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ। প্রধানমন্ত্রী হওয়ার আগে তাঁর সঙ্গে তছরুপ করা ওই ব্যক্তির ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাই পবন খেরার প্রশ্ন, সেবিকে অনেক আগে সতর্ক করা হলেও কেন এই রাজেশ এক্সপোর্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি? কেন ওই কোম্পানির ব্যবসার কতটা ক্ষমতা, তা পরীক্ষা করেনি সেবি? কারো নির্দে঩শেই কি চুপ ছিল সেবি? সরকারকে এর জবাব দিতে হবে। কংগ্রেস মুখপাত্রর আরও প্রশ্ন, কথায় কথায় ইডি, সিবিআই, এসএফআইও’র মতো সংস্থা বিরোধী রাজনৈতিক দলের নেতানেত্রীদের বাড়িতে হানা দেয়। অথচ রাজেশের বিরুদ্ধে কেন তারা চুপ? এদিকে, ঝাড়খণ্ডের শাসক দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সাহায্য পাবে একপ্রকার নিশ্চিত হয়ে  প্রণব ঝা’কে রাজ্যসভার প্রার্থী করেছিল। কিন্তু আগামী ১৮ জুন রাজ্যসভা নির্বাচনে ঝাড়খণ্ডের দুটি আসনের ভোটে জোট জটিলতা তৈরি হয়েছে। জেএমএম দুটি আসনেই প্রার্থী দিতে চাইছে। আাগামী ৮ জুন মনোনয়ন জমা দেওয়ার শেষদিন। তাই ঝাড়খণ্ডে কংগ্রেসের সঙ্গে জোটে হেমন্ত সোরেনের সরকার চললেও রাজ্যসভার আসন জেতা নিয়ে চাপে পড়েছে কংগ্রেস। সোরেনকে বোঝানোর চেষ্টা চলছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ