Bartaman Logo
১০ জুন, ২০২৬

গয়া বিমানবন্দরের কোড ‘গে’ কেন, প্রশ্ন বিজেপি সাংসদের

আন্তর্জাতিক বিমানবন্দরের কোড নাম নিয়েও আপত্তি বিজেপি সাংসদের। গয়া আন্তর্জাতিক বিমানবন্দরের কোড নাম ‘গে’। আর এই কোড নিয়েই রাজ্যসভায় আপত্তি জানিয়েছেন গেরুয়া শিবিরের সাংসদ ভিম সিং।

গয়া বিমানবন্দরের কোড ‘গে’ কেন, প্রশ্ন বিজেপি সাংসদের
  • ৬ আগস্ট, ২০২৫ ১৯:০৮
Prefer us on Google

নয়াদিল্লি: আন্তর্জাতিক বিমানবন্দরের কোড নাম নিয়েও আপত্তি বিজেপি সাংসদের। গয়া আন্তর্জাতিক বিমানবন্দরের কোড নাম ‘গে’। আর এই কোড নিয়েই রাজ্যসভায় আপত্তি জানিয়েছেন গেরুয়া শিবিরের সাংসদ ভিম সিং। এই কোডকে সামাজিক ও সাংস্কৃতিকভাবে ‘আপত্তিকর’ বলে মনে হয়েছে বিজেপি এমপির। সে কারণে কোডটি পরিবর্তনের দাবি জানিয়েছেন তিনি। যদিও জবাবে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী মুরলীধর মোহাল জানিয়েছেন, এই কোড এত সহজে পাল্টে ফেলা যায় না। 

Advertisement

সম্প্রতি বিজেপির রা‌জ্যসভার সাংসদ প্রশ্ন তোলেন, গয়ার মতো পবিত্র জায়গার বিমানবন্দরের কোড কেন ‘গে’ হবে? অনেকেই এটি সাংস্কৃতিকভাবে অশোভন ও অনুপযুক্ত বলে মনে করেন। এই কোড নাম বদলের দাবিও তোলেন তিনি। জবাবে মন্ত্রী জানান, আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) এই কোড নির্ধারণ করে। বিমান চলাচলে নিরাপত্তাজনিত কোনও সমস্যা এলেই একমাত্র এই কোড পরিবর্তন হতে পারে। এছাড়া আর কোনও ক্ষেত্রে এধরনের নাম বদলে ফেলা যায় না। মন্ত্রী জানিয়েছেন, গয়ার কোড পরিবর্তনের জন্য আগেও অনুরোধ করা হয়েছিল। এমনকী, এয়ার ইন্ডিয়ার তরফেও আবেদন করা হয়। এই বিষয়ে সরব হয়েছেন সমাজকর্মীরা। তাঁদের অভিযোগ, বিজেপি ফের প্রমাণ করল তাদের সরকার সমকামীতার বিরোধী।  

Advertisement
সম্পর্কিত সংবাদ