Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এসআইআর ইস্যুতে কে প্রথম সুপ্রিম কোর্টে? প্রমাণে মরিয়া সিপিএম

কে প্রথম সুপ্রিম দুয়ারে? এই প্রশ্নে এগিয়ে থাকতে মরিয়া সিপিএম।

এসআইআর ইস্যুতে কে প্রথম সুপ্রিম কোর্টে? প্রমাণে মরিয়া সিপিএম
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কে প্রথম সুপ্রিম দুয়ারে? এই প্রশ্নে এগিয়ে থাকতে মরিয়া সিপিএম। সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়ালের পর সিপিএম বলছে, ‘এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে আমরাই প্রথম গিয়েছিলাম।’ বৃহস্পতিবার আলিমুদ্দিন স্ট্রিটে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়কে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন মামলাকারী ভগবানগোলার বাসিন্দা মোস্তারি বানু। তিনি বলেন, ‘২০০২ সালে ভোট দিয়েছি। এখন বলছে, বাবার সঙ্গে আমার বয়সের তফাত কম! কেন এই হয়রানি?’ সিপিএমের দাবি, গতবছর ১০ নভেম্বর মোস্তারি বানু সুপ্রিম কোর্টে যান। আইনজীবী ছিলেন সিপিএম নেতা সব্যসাচী। প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টে যাওয়ার পর এত তোড়জোড় কেন? সব্যসাচী বলছেন, ‘আমরা ঢাক পিটিয়ে এগুলো করতে চাইনি। এখন বলতে হচ্ছে।’ সোমবার পরবর্তী শুনানিতে মোস্তারি সুপ্রিম কোর্টে উপস্থিত থাকবেন বলে খবর।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ