Bartaman Logo
১৫ জুন, ২০২৬

কেরলমে মুখ্যমন্ত্রী কে? রবিবার হবে নাম ঘোষণা

কেরলমে কে হচ্ছেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী? চর্চায় রয়েছে বেশ কয়েকটি নাম। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে অপেক্ষা করতে হবে রবিবার পর্যন্ত। দক্ষিণী রাজ্যে জয়ের পর গত কয়েকদিন ধরে রাজনৈতিক মহলে লাগাতার চর্চা চলছে, কে হবেন কেরলমের নয়া মুখ্যমন্ত্রী?

কেরলমে মুখ্যমন্ত্রী কে? রবিবার হবে নাম ঘোষণা
  • ৮ মে, ২০২৬ ০৯:০৫
Prefer us on Google

তিরুবনন্তপুরম: কেরলমে কে হচ্ছেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী? চর্চায় রয়েছে বেশ কয়েকটি নাম। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে অপেক্ষা করতে হবে রবিবার পর্যন্ত। দক্ষিণী রাজ্যে জয়ের পর গত কয়েকদিন ধরে রাজনৈতিক মহলে লাগাতার চর্চা চলছে, কে হবেন কেরলমের নয়া মুখ্যমন্ত্রী? এ ব্যাপারে বৃহস্পতিবারই নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক সারেন দলীয় পর্যবেক্ষক মুকুল ওয়াসনিক এবং অজয় মাকেন। কেরলমে বিজয়ী জোট ইউডিএফের ১০২ আসনের মধ্যে কংগ্রেস জিতেছে ৬৩ আসনে।

Advertisement

জানা গিয়েছে, এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রীকে প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছে। বিধায়কদের সঙ্গে মুকুল ওয়াসনিক এবং অজয় মাকেনই মূলত আলোচনা করেন। বিধায়করা যে নেতাকে বেছে নিয়েছেন, সে ব্যাপারে এবার কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা চলবে। তারপর নাম ঘোষণা করা হবে বলে বিশেষজ্ঞ মহলের মত।  
প্রবীণ কংগ্রেস নেতা কে মুরলীধরণ বলেন, ‘মুখ্যমন্ত্রী নির্বাচনের সিদ্ধান্ত প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে। আমি আমার মত জানিয়েছি। রবিবার মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে।’ অন্যদিকে কংগ্রেসের প্রদেশ সভাপতি কে সুধাকরণ বলেন, নির্বাচিত বিধায়করাই ঠিক করবেন যে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন। তাদের সহযোগিতা ছাড়া এই সাফল্য সম্ভব ছিল না। কাজেই তাঁদের সিদ্ধান্তই যে চূড়ান্ত এমনটাই ইঙ্গিত দিয়েছেন সুধাকরণ। পাশাপাশি তিনি এও জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্তে জয়ী বিধায়কদের সঙ্গে প্রবীণ নেতা ও দলীয় কর্মীদের আশা-আকাঙ্ক্ষার বিষয়টিও গুরুত্ব সহকারে বিচার করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ