কোন ব্যথা নার্ভের অসুখের লক্ষণ? হাত-পা কাঁপা, মাথা যন্ত্রণা থেকে স্ট্রোক! জানালেন নিউরোলজিস্ট
  • ১৪ নভেম্বর, ২০২৬ ১৩:১৩
Prefer us on Google

Neurology Podcast | Understanding Nerve Disease | Dr. Souvik Dubey - Neurology | হাত-পা কাঁপা, মাথা যন্ত্রণা, হাত-পায়ে ঝিনঝিন বা শরীর অবশ হয়ে আসা - কোন লক্ষণ নার্ভের অসুখের ইঙ্গিত? সাধারণ মাথা যন্ত্রণা আর ব্রেন টিউমারের উপসর্গের মধ্যে পার্থক্য কী? স্ট্রোক হলে কেন সাড়ে চার ঘণ্টার মধ্যে হাসপাতালে পৌঁছনো জরুরি?

Advertisement

নার্ভ বা স্নায়ুর বিভিন্ন রোগ, তার প্রাথমিক লক্ষণ, চিকিৎসা এবং প্রতিরোধ নিয়ে সহজ ভাষায় বিস্তারিত আলোচনা করলেন বাঙ্গুর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস-এর নিউরোমেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ সৌভিক দুবে।

এই পর্বে জানুন: 🔹 মাথা যন্ত্রণা: মাইগ্রেন ও টেনশন টাইপ হেডেকের পার্থক্য, ব্রেন টিউমারের সম্ভাব্য সতর্কসংকেত। 🔹 স্ট্রোক: কী কী লক্ষণ দেখলে সতর্ক হবেন? কেন সাড়ে চার ঘণ্টার Golden Hour গুরুত্বপূর্ণ? 🔹 মৃগী বা Epilepsy: খিঁচুনি হলে কী করবেন, কী করবেন না? মৃগী কি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব? 🔹 ডিমেনশিয়া ও অ্যালঝাইমার্স: বয়স বাড়লে ভুলে যাওয়ার কারণ, প্রাথমিক লক্ষণ এবং মস্তিষ্ক সুস্থ রাখার উপায়। 🔹 ব্রেন ইনফেকশন: মেনিনজাইটিস, এনকেফেলাইটিস ও নিউরোসিস্টিসার্কোসিস। 🔹 স্পাইনাল কর্ডের অসুখ: হঠাৎ পা অবশ হয়ে যাওয়া বা প্রস্রাব নিয়ন্ত্রণে সমস্যা হলে কেন দ্রুত চিকিৎসা প্রয়োজন? 🔹 নিউরোপ্যাথি: হাত-পা ঝিনঝিন, ডায়াবেটিক নিউরোপ্যাথি, কার্পাল টানেল সিনড্রোম ও ভিটামিন B12-এর অভাব। 🔹 Guillain-Barré Syndrome (GBS): কীভাবে চিনবেন এবং কেন দ্রুত চিকিৎসা জরুরি? 🔹 নার্ভের জন্মগত সমস্যা: কোন ধরনের স্নায়ুর সমস্যা জন্ম থেকেই থাকতে পারে?

স্নায়ুর রোগের লক্ষণ চিনুন, সচেতন থাকুন। প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শের জন্য অবশ্যই চিকিৎসকের দ্বারস্থ হোন।

অতিথি: ডাঃ সৌভিক দুবে সহযোগী অধ্যাপক, নিউরোমেডিসিন বিভাগ বাঙ্গুর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস

ভিডিওটি ভালো লাগলে Like, Share ও Subscribe করুন Bartaman Digital।