গ্যাস-অম্বল হলেই কি অ্যান্টাসিড খেয়ে নিলেই সমস্যার সমাধান? নাকি এই অভ্যাসই ডেকে আনতে পারে বড় বিপদ? খালি পেটে দুধ চা খেলে কি সত্যিই আলসার হয়? গ্যাসের ব্যথা আর হার্ট অ্যাটাকের ব্যথার মধ্যে পার্থক্য কী? আর কোন লক্ষণ দেখলেই আর বাড়িতে অপেক্ষা না করে দ্রুত হাসপাতালে যাওয়া উচিত? এই সব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়েছেন এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের অধ্যাপক ও প্রধান ডাঃ মানস মণ্ডল।



