Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬

‘আমি মরলে ওর কী হবে?’, উদ্বেগেই স্ত্রীকে খুন করলেন প্রাক্তন ইসরো কর্মী

স্ত্রীকে খুন করেছেন। তারপর খুনের কারণ হিসেবে অদ্ভুত যুক্তিও দিয়েছেন স্বামী। দাবি, ভবিষ্যতের কথা ভেবেই এমন কাজ করেছেন তিনি।

‘আমি মরলে ওর কী হবে?’, উদ্বেগেই স্ত্রীকে খুন করলেন প্রাক্তন ইসরো কর্মী
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: স্ত্রীকে খুন করেছেন। তারপর খুনের কারণ হিসেবে অদ্ভুত যুক্তিও দিয়েছেন স্বামী। দাবি, ভবিষ্যতের কথা ভেবেই এমন কাজ করেছেন তিনি। ঘটনা বেঙ্গালুরুর। বুধবার সকালে বোমানাহালির এক আবাসনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সন্ধ্যা শ্রী নামে এক মহিলার দেহ। খুনের দায়ে মৃতার  স্বামী নাগেশ ইশ্বর রাওকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত নাগেশ, ইসরোর অবসরপ্রাপ্ত কর্মী। দীর্ঘদিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। তাঁর মৃত্যুর পর স্ত্রীর ভবিষ্যৎ কী হবে, সেই নিয়ে গভীর দুশ্চিন্তায় ছিলেন। পুলিশ জানিয়েছে, ঘটনার দিন স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। উত্তেজনার মুহূর্তে শ্বাসরোধ করে স্ত্রীকে খুন করেন নাগেশ। প্রতিবেশীরা পুলিশে খবর দেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ