Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

বিবাহবার্ষিকী উদযাপন

বিবাহবার্ষিকী উদযাপন
  • ২২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মেয়ে আরাধ্যাকে নিয়ে বিবাহবার্ষিকী উদযাপন করলেন ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চন। দীর্ঘদিন ধরে তাঁদের বিচ্ছেদ জল্পনায় বলিপাড়া সরগরম। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে দম্পতির আলাদা উপস্থিতি সেই জল্পনার আগুনে ঘি ঢেলেছিল। তবে এই বিষয়ে সর্বদা মুখ বন্ধ রেখেছেন তাঁরা। পরবর্তীতে মেয়ে আরাধ্যার জন্মদিন ও তার স্কুলের অনুষ্ঠানেও একসঙ্গে গিয়েছিলেন অভিষেক ও ঐশ্বর্য। এবার ১৮তম বিবাহবার্ষিকী উপলক্ষ্যে স্বামী ও মেয়ের সঙ্গে ছবি পোস্ট করলেন নায়িকা। এর মাধ্যমেই যেন তিনি বুঝিয়ে দিলেন, তাঁদের বিচ্ছেদ জল্পনা সম্পূর্ণ আষাঢ়ে গল্প। তার সারবত্তা নেই। 

Advertisement

ব্যক্তিজীবন নিয়ে প্রকাশ্য আলোচনায় স্বচ্ছন্দ নন অভিনেত্রী। তাই বিবাহবার্ষিকীতে বকলমে নিন্দুকদের জবাব দেওয়ায় খুশি অনুরাগীরা। তাঁদের শুভেচ্ছাও জানিয়েছেন বলিউডের শিল্পীরা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ