Bartaman Logo
৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রয়াণ দিবসে আলিমুদ্দিনে বুদ্ধদেব স্মরণে সাংস্কৃতিক কেন্দ্রের ওয়েবসাইট উদ্বোধন

আলিমুদ্দিন স্ট্রিটে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হল শনিবার। এদিন বুদ্ধদেব ভট্টাচার্য কালচারাল সেন্টারের ওয়েবসাইট উদ্বোধন করেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

প্রয়াণ দিবসে আলিমুদ্দিনে বুদ্ধদেব স্মরণে সাংস্কৃতিক কেন্দ্রের ওয়েবসাইট উদ্বোধন
  • ৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আলিমুদ্দিন স্ট্রিটে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হল শনিবার। এদিন বুদ্ধদেব ভট্টাচার্য কালচারাল সেন্টারের ওয়েবসাইট উদ্বোধন করেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এই সাংস্কৃতিক কেন্দ্র নিয়ে দলের পরিকল্পনাও তুলে ধরেন তিনি। সেলিম বলেন, ‘ভার্চুয়াল সেন্টার হিসেবে আজ উদ্বোধন হচ্ছে। বর্ষার পর থেকে কেন্দ্রটির কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। ওয়েবসাইটে বুদ্ধদার কবিতা, গান, লেখা, ভাবনা-চিন্তা সংগ্রহ করে দেওয়া হবে। সাংস্কৃতিক-শৈল্পিক উপস্থাপনা করা হবে। তরুণ উত্সাহীদের জন্য ব্যবহার করা হবে। মূল কেন্দ্রে আর্ট অডিটোরিয়াম, ডিজিটাল নলেজ লাইব্রেরি, বুক শপ, রিডিং রুম, কাফে, ইতিহাসের সংগ্রহশালা, সেমিনার রুম, কনফারেন্স রুম, প্রশিক্ষণ কেন্দ্রের সঙ্গে আধুনিক আর্ট গ্যালারি করার ইচ্ছা রয়েছে।’

Advertisement

স্মরণ সভায় উপস্থিত হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, শ্রীদীপ ভট্টাচার্য, সুজন চক্রবর্তী, শমীক লাহিড়ী, মীনাক্ষী মুখোপাধ্যায়, সৃজন ভট্টাচার্য প্রমুখ। সেলিম তাঁর বক্তব্যে বলেন, ‘শিল্পায়নের প্রয়োজন তখন যতটা ছিল, এখন তার চেয়ে বেশি। কৃষির সাফল্যকে সংহত করে রাজ্যেই ছেলেমেয়েরা যাতে কাজ পান, সেই জন্য আগাম বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁকে আটকাতে শুধু জমির প্রশ্ন নয়, ধর্মীয় ভাবনাকে যুক্ত করা হয়েছিল। তার বীজ বপন করা হয়েছিল, আজ তা মহীরুহ।’ শুধু সিপিএম নয়, সমস্ত বামমনষ্ক মানুষকে এক হওয়ার আহ্বান করেন তিনি। বিমান বসু স্মরণ করিয়ে দেন যুব আন্দোলন গড়ে তোলার জন্য বুদ্ধদেব ভট্টাচার্য ও দীনেশ মজুমদারের ভূমিকা।

Advertisement
সম্পর্কিত সংবাদ