Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বসন্তেই তাপপ্রবাহ! কলকাতায় আরও বাড়বে তাপমাত্রা

বসন্তেই তাপপ্রবাহ! কলকাতায় আরও বাড়বে তাপমাত্রা
  • ১৫ মার্চ, ২০২৫ ১৬:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বসন্তেই দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পূর্বাভাস। আগামী রবিবার থেকে কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুর জেলার কোনও কোনও জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়াবে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও তাপমাত্রা আরও বাড়বে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, চলতি সপ্তাহের শেষে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭-৩৮ ডিগ্রি ছুঁতে পারে। সোম-মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। কলকাতায় বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি বেশি।

Advertisement

আগামী কাল দোল-হোলি উৎসব। এইসময় তাপমাত্রা যে বাড়বে তা আগেই জানিয়েছিলেন আবহাওয়াবিদরা। দোল মিটতেই রবিবার বিদায় নেবে ফাল্গুন। চৈত্র মাসে প্রবেশ করব আমরা। বসন্তকালেও দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ অস্বাভাবিক নয় বলে জানাচ্ছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। মার্চ মাসে পশ্চিমাঞ্চলে তো বটেই, কলকাতায়ও সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির আশপাশে থাকে। এসময় তাপমাত্রা ৪০ ডিগ্রি অতিক্রম করারও নজির আছে।

আজ, বৃহস্পতিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি বেশি। গতকাল, বুধবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি বেশি। এদিনের আকাশ থাকবে পরিষ্কার। আজ, বৃহস্পতিবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় কোথাও বৃষ্টি হয়নি। পূর্বাাপমাত্রা

Advertisement
সম্পর্কিত সংবাদ