Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে বৃষ্টিপাতের পূর্বাভাস, কী জানাল আবহাওয়া দপ্তর?

বসন্তেই তীব্র পারদ চড়ার সম্ভাবনা রয়েছে। এমনটাই মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। মাঝে দু’দিন শহর থেকে জেলায় শীত শীত অনুভূত হলেও সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে।

দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে বৃষ্টিপাতের পূর্বাভাস, কী জানাল আবহাওয়া দপ্তর?
  • ১০ মার্চ, ২০২৫ ১২:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বসন্তেই তীব্র পারদ চড়ার সম্ভাবনা রয়েছে। এমনটাই মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। মাঝে দু’দিন শহর থেকে জেলায় শীত শীত অনুভূত হলেও সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। বাড়ছে তাপমাত্রা। আজ, সোমবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি বেশি। গতকাল, রবিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি কম। তবে আজ, সোমবার থেকে শহরের তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আগামী শুক্রবার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ,সোমবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় কোথাও বৃষ্টি হয়নি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ