জম্মু: ভূস্বর্গে জোড়া সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। কাশ্মীরের রিয়াসি জেলার ঘন জঙ্গল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে। তেমনই জম্মু জেলার কানাচাক সেক্টরে আন্তর্জাতিক সীমান্তে ধরা পড়েছে এক পাকিস্তানি অনুপ্রবেশকারী। রিয়াসি জেলার মাহোর এলাকার খাতাজি রিজের জঙ্গলে উদ্ধার হয়েছে ১টি পিস্তল, ১টি গ্রেনেড, ১৪০ রাউন্ড একে-৪৭ রাইফেলের গুলি, ১৯ রাউন্ড মেশিনগানের গুলি, ২৫ রাউন্ড পিস্তলের গুলি, ম্যাগাজিন এবং ৬টি ক্যাসেট বা গুলি রাখার বাক্স।



