Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জগন্নাথ ধাম থেকে জলের মূল্যায়ন, থিম-যুদ্ধে তাল ঠুকছে উলুবেড়িয়া

জগন্নাথ ধাম থেকে জলের মূল্যায়ন, থিম-যুদ্ধে তাল ঠুকছে উলুবেড়িয়া
  • ৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: দক্ষিণবঙ্গে নিম্নচাপের ভ্রুকুটি। তার মধ্যে মাঝে মাঝে নীল আকাশ। হঠাৎ হঠাৎ সাদা পেঁজা তুলোর মত মেঘ ভাসছে। এই ভেসে বেড়ানো জানিয়ে দিচ্ছে পুজো আসছে। পুজো আসছে বলেই সর্বত্র জোরদার লড়াইয়ের প্রস্তুতি। থিম আর সাবেকিয়ানায় যুদ্ধে জমজমাট এখানকার গ্রাম থেকে শহর। 

Advertisement

গত কয়েক বছর ধরে উলুবেড়িয়ার বহু পুজো দর্শনার্থীদের নজর কাড়ছে। তার মধ্যে অন্যতম ফুলেশ্বরের কোটালঘাট নবোদয় সঙ্ঘের পুজো। ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে এই পুজোর মণ্ডপ হয়। এবছর জগন্নাথ ধামের আদলে তৈরি হচ্ছে প্যান্ডেল। রজত জয়ন্তী বর্ষে পা দিয়েছে নবোদয়। পুজোর বাজেট প্রায় ২৫ লক্ষ টাকা। কমিটির সম্পাদক তরুণ ঘোষ জানান, জগন্নাথ ধামের মণ্ডপ ছাড়াও জগন্নাথ প্রভুর আদলে মাতৃপ্রতিমা তৈরি হচ্ছে। অন্যদিকে বাজারপাড়া সর্বজনীন দুর্গোৎসব এবছর ৫৮ তম বর্ষে পদার্পন করল। প্রায় ছ’লক্ষ টাকা বাজেট। জাপানি মন্দিরের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ। কমিটির যুগ্ম সম্পাদক দেবাশীষ হাইত এবং উৎপল দে জানান, প্রতিমাতেও থাকছে অভিনবত্ব। এছাড়া দক্ষিণ জগদীশপুর সৃষ্টি সঙ্ঘের এবারের ভাবনা জলের মূল্যায়ন। ১১ তম বর্ষে পদাপর্ন করা এই পুজোর বাজেট প্রায় পাঁচ লক্ষ টাকা। কমিটির সভাপতি  সন্তু পাল জানান, পুজো মণ্ডপে একদিকে যেমন জলের অপচয় নিয়ে মানুষকে সচেতন করা হবে অন্যদিকে সেরকম জীবনে কলের প্রয়োজনীয়তা সর্ম্পকে মানুষকে সচেতন করা হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ