Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

সিন্ধুর জল আটকালে যুদ্ধ: পাকিস্তান

ফের উত্তপ্ত হচ্ছে ভারত-পাকিস্তান সম্পর্ক। নেপথ্যে জল-বিবাদ। আরও স্পষ্ট করে বললে পাকিস্তানের লাইফলাইন সিন্ধু নদের জল।

সিন্ধুর জল আটকালে যুদ্ধ: পাকিস্তান
  • ২৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি ও ইসলামাবাদ: ফের উত্তপ্ত হচ্ছে ভারত-পাকিস্তান সম্পর্ক। নেপথ্যে জল-বিবাদ। আরও স্পষ্ট করে বললে পাকিস্তানের লাইফলাইন সিন্ধু নদের জল। বিষয়টি নিয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোওয়াজা আসিফ রবিবার ভারতকে সরাসরি যুদ্ধের হুমকি দিয়েছেন। তিনি জানিয়েছেন, ভারত যদি সিন্ধু নদের জল আটকানো বা তার গতিপথ বদলানোর চেষ্টা করে, তাহলে ইসলামাবাদ যুদ্ধ করতেও পিছপা হবে না। পাক সংবাদমাধ্যমকে প্রতিরক্ষা মন্ত্রী জানান, যদি কখনও মনে হয়, সিন্ধুর জল ব্যবহার করতে আমরা বিপদে পড়ছি, সেক্ষেত্রে পাকিস্তান জবাব দিতে বিন্দুমাত্র দেরি করবে না। উল্লেখ্য, পহেলগাঁয়ে নারকীয় জঙ্গি হামলার পর ভারত সিন্ধু জলচুক্তি বাতিল করে। কিছুদিন আগে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিল জানান, ২০২৮ সালের জুন মাসের মধ্যে ভারতকে পাকিস্তানে যাওয়া সিন্ধু নদের জল পুরোপুরি বন্ধ করে দেওয়া হতে পারে। এর পরেই পাকিস্তানের শোরগোল পড়ে যায়। কারণ পাকিস্তানের কৃষি, সেচ ব্যবস্থা এবং অর্থনীতি এই জলের উপরেই নির্ভরশীল। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ